| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তামিম-লিটনদের ব্যাটিং নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন কোচ সিডন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৫ ১২:১৭:৩৯
তামিম-লিটনদের ব্যাটিং নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন কোচ সিডন্স

অথচ তামিম ইকবাল ভালো শুরু করেছিলেন। ৯ বাউন্ডারিতে ৪৬ রানের ইনিংস খেলে তিনি ফেরেন সাজঘরে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় টাইগাররা।

নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয় ২৬ ও ২৩ রান করে শুরুটা ভালো করে তামিমের মতোই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন দাস হাফসেঞ্চুরি পেয়েছেন। কিন্তু তিনিও ৫৩ রানের পর আর ইনিংস বড় করতে পারেননি।

এই ইনিংস বড় করতে না পারার অভ্যাসটা নিয়মিতই ভোগাচ্ছে বাংলাদেশকে। দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও বেশ নাখোশ শিষ্যদের এমন পারফরম্যান্স দেখে।

তিনি বলেন, ‘তামিম এবং লিটন দারুণ খেলেছে। কিন্তু ওই ৪০-৫০ রান করে তো আর বড় স্কোর দাঁড় করানো যায় না। একবার শুরুটা হয়ে গেলে ওদের বড় রান করার প্রয়োজন।’

আগের টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এবার সে তুলনায় ভালো ব্যাটিং করেছেন তামিম-লিটনরা। তবে এবার পিচটাও আলাদা মনে করিয়ে দিলেন সিডন্স।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা আজ তুলনামূলকভাবে অনেক ধৈর্য দেখিয়ে বল ভালো ছেড়েছি। প্রথম টেস্টে তো বাইরের বলগুলিও খেলছিলাম। ওরা ভালো বল করেছে, তবে আমরা ব্যাটটা ঠিকমতো করতে পারিনি। এই পিচে ২৩০ (প্রকৃতপক্ষে ২৩৪) একেবারেই ভালো রান নয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...