| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি’,অজুহাত দিতে চান না তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৫ ১১:১৬:৫৪
‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি’,অজুহাত দিতে চান না তামিম

ওপেনার সেই দায়টা নিচ্ছেন নিজের কাঁধে। প্রথম টেস্টে দুই দফায় ভালো শুরুর পর তামিম আউট হন নিজের ভুলে। প্রথমটি লেগ স্টাম্পের বেশ বাইরের বলে, পরেরটি ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট পেতে দিয়ে। এরপর সেন্ট লুসিয়া টেস্টে শুক্রবার প্রথম দিনে আবার ব্যাটিংয়ে নামতে হয় তাকে দল টস হারার পর। ঘাসের ছোঁয়া

থাকা ও অসমান বাউন্সের উইকেটে শুরুটা তিনি দুর্দান্ত করেন। একের পর এক বাউন্ডারি আদায় করেন।

কিন্তু এবার বড় ইনিংস তো বহুদূর, ফিফটিও করতে পারেননি। আলগা শটে আউট হন ৯ চারে ৪৬ রান করে।

দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, আউট হওয়ার বলটি তার প্রত্যাশার চেয়ে একটু বেশি লাফিয়েছিল। তবে এটিকে অজুহাত হিসেব দাঁড় করাতে চান না তিনি।

“টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।”

“তবে আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।” প্রথম টেস্টে দুই দফায় ভালো শুরুর পর তামিম আউট হন নিজের ভুলে। প্রথমটি লেগ স্টাম্পের বেশ বাইরের বলে, পরেরটি ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট পেতে দিয়ে। এরপর সেন্ট লুসিয়া টেস্টে শুক্রবার প্রথম দিনে আবার ব্যাটিংয়ে নামতে হয় তাকে দল টস হারার পর। ঘাসের ছোঁয়া থাকা ও অসমান বাউন্সের উইকেটে শুরুটা তিনি দুর্দান্ত করেন। একের পর এক বাউন্ডারি আদায় করেন।

কিন্তু এবার বড় ইনিংস তো বহুদূর, ফিফটিও করতে পারেননি। আলগা শটে আউট হন ৯ চারে ৪৬ রান করে।

দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, আউট হওয়ার বলটি তার প্রত্যাশার চেয়ে একটু বেশি লাফিয়েছিল। তবে এটিকে অজুহাত হিসেব দাঁড় করাতে চান না তিনি।

“টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।”

“তবে আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...