নিজের ভুলের দায় নিজের কাধে তুলে নিলেন তামিম
কিন্তু এরপর যখন ইনিংস বড় করার পালা, সেখানেই বিপত্তি এই ব্যাটিংয়ের। একটিও পারেননি বড় করতে! অভিজ্ঞ ওপেনার সেই দায়টা নিজেই নিচ্ছেন নিজের কাঁধে। প্রথম টেস্টে দুই দফায় ভালো শুরুর পর তামিম বাজে ভাবে আউট হন নিজের ভুলে।
প্রথমটি লেগ স্টাম্পের বেশ বাইরের বলে, পরেরটি ছেড়ে দেওয়ার মতো বলে ব্যাট পেতে দিয়ে। এরপর সেন্ট লুসিয়া টেস্টে শুক্রবার প্রথম দিনে আবার ব্যাটিংয়ে নামতে হয় তাকে দল টস হারার পর। ঘাসের ছোঁয়া থাকা ও অসমান বাউন্সের উইকেটে শুরুটা তিনি দুর্দান্ত করেন। একের পর এক বাউন্ডারি আদায় করেন।
কিন্তু এবার বড় ইনিংস তো বহুদূর, ফিফটিও করতে পারেননি। আলগা শটে আউট হন ৯ চারে ৪৬ রান করে।
দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বললেন, আউট হওয়ার বলটি তার প্রত্যাশার চেয়ে একটু বেশি লাফিয়েছিল। তবে এটিকে অজুহাত হিসেব দাঁড় করাতে চান না তিনি।
“টেস্ট ক্রিকেটে এরকম শুরু পেয়ে গেলে সাধারণত আমার ইনিংসগুলো বড় হয়। দুর্ভাগ্যজনক যে বড় করতে পারিনি। আজকের বলটি আমি ছেড়ে দিতে পারতাম। তবে বলটি যতটা ওঠার কথা নয়, তার চেয়ে বেশি উঠেছে। এজন্য ব্যাটের স্টিকারে লাগে।”
“তবে আমি ওরকম নই যে এখানে এসে বলব ‘এ কারণে হয়নি, ও কারণে হয়নি।’ আমার কাছে মনে হয়, যখন আমি শুরুটা পাচ্ছি, দলের সিনিয়র সদস্য হিসেবে, বড় করা উচিত ছিল। এখানে কোনো অজুহাত নেই।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
