| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে পাকিস্তান ক্রিকেটারদের সুখবর দিলেন পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ২২:০৮:৫৯
চমক দিয়ে পাকিস্তান ক্রিকেটারদের সুখবর দিলেন পিসিবি

মূলত সাদা বলের ক্রিকেটের গুরুত্ব দিতেই নতুন এই চুক্তির প্রক্রিয়া সাজানোর পরিকল্পনা করেছে পিসিবি। এর ফলে সীমিত ওভার এবং সাদা পোশাকের ক্রিকেটারদের সমান গুরুত্ব দিতেই এই পথে হাটছে পিসিবি। এর ফলে অনেক ক্রিকেটার লঙ্গার ভার্সনে খেলতেও আগ্রহী হবে বলে বিশ্বাস পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

এ ছাড়া সামনে সাদা বলের পাকিস্তানের ব্যস্ত সূচি রয়েছে। এমন সময় লাল বলের ক্রিকেটারদের পরিচর্যার মধ্যে রাখতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে পিসিবি।

এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান বলেন, 'লাল বল ও সাদা বলের ক্রিকেটের চুক্তি আলাদা করার পেছনে আমাদের যুক্তি হলো সাদা বলের ক্রিকেটের উন্নতি ও অগ্রগতিতে সহায়তা করা। আগামী ১৬ মাসে দুটি বিশ্বকাপসহ আমাদের চারটি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে।'

তিনি যোগ করেন, 'সাদা বলের বিশেষজ্ঞদের জন্য আলাদা চুক্তি করে আমরা ভিন্ন দুটি স্কোয়াড তৈরি করছি। যাতে করে আমরা সাদা ও লাল বলের দুটি দলকে একই সঙ্গে ব্যস্ত রাখতে পারি। এর মাধ্যমে আমরা আরও বেশি প্রতিভাবান ক্রিকেটারদের বিশ্বের কাছে তুলে ধরতে পারবো।'

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা এখনও প্রকাশ না হলেও বেশ কয়েকজন ক্রিকেটারের তিন ফরম্যাটের চুক্তিতেই থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, শাহীন আফ্রিদি এবং হাসান আলির নাম প্রকাশ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...