| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোহলি–রোহিতের খেলার ইচ্ছা নিয়ে চাঞ্চল্যকার প্রশ্ন তুললেন কপিল দেব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ২১:২২:৩০
কোহলি–রোহিতের খেলার ইচ্ছা নিয়ে চাঞ্চল্যকার প্রশ্ন তুললেন কপিল দেব

খুব কঠিন অভিযোগই! কোহলি কিংবা রোহিত নিজেদের ক্যারিয়ার নিয়ে আগ্রহ হারিয়েছেন! কপিল এ সন্দেহের ব্যাখ্যাও দিয়েছেন স্পষ্ট করেই, ‘কোনো সন্দেহ নেই কোহলি আর রোহিত বিশ্বসেরা ক্রিকেটার। কিন্তু তাতে কী হয়েছে। কিন্তু সর্বশেষ ১৪ ম্যাচ ধরে যদি কোনো ক্রিকেটার বাজে খেলতে থাকে, তাহলে তাকে নিয়ে প্রশ্ন উঠবেই। সে যত বড় ক্রিকেটারই হোক না কেন, আপনি সোবার্স, গাভাস্কার, টেন্ডুলকার, ব্র্যাডম্যান যে–ই হোন না কেন! কোহলি–রোহিতের কি খেলার ইচ্ছাটাই চলে গেছে? এ প্রশ্নের উত্তর তাদের দিকেই হবে। ওরা কী ভাবছে, সেটা জানতে হবে।’

আইপিএলে এবার রোহিত–কোহলি দুজনই ব্যর্থ। রোহিত ২০০৮ সালে আইপিএলে খেলা শুরুর পর এই প্রথম কোনো আসরে অর্ধশতক পাননি। কোহলির অবস্থাও তথৈবচ। একাধিক ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। কোহলি অবশ্য অর্ধশতক পেয়েছেন, কিন্তু সে ইনিংস ঠিক তাঁর মতো নয়। কোহলির সমস্যা আরও বড়, যে ক্রিকেটার ক্রিকেটের বড় সব রেকর্ড ভেঙে ফেলবেন বলে একসময় ভবিষ্যদ্বাণী হয়েছিল, তিনিই শেষ তিন বছর কোনো সংস্করণেই শতক পান না। ব্যাপারটা কপিলকে প্রচণ্ড ভাবিয়ে তুলেছে। তবে তিনি সবচেয়ে বেশি চিন্তিত দিনের পর দিন সুযোগ পেয়েও এই দুজনের ফর্মে ফিরে আসার কোনো লক্ষণ নেই, ‘নামের জোরে ওরা আর কত দিন খেলে যাবে? সুযোগগুলোকে তো কাজে লাগাতে হবে! আমি বুঝতে পারছি না, ওদের দল থেকে বাদ দেওয়া হয়েছে নাকি ওরা বিশ্রামে আছে!’

কোহলি–রোহিতের সমস্যাটাও ধরতে পেরেছেন কপিল। তিনি মনে করেন ভারতের দুই সেরা ব্যাটসম্যানের সমস্যা মানসিকতায়, ‘কোহলি আর রোহিতের সমস্যা মানসিকতায়। ম্যাচের পর ম্যাচ ওদের ব্যাটে রান নেই। এমনটা হলে সমস্যা হবেই। আত্মবিশ্বাসই তো হারিয়ে ফেলার কথা। ওদের সেটিই হয়েছে। তবে আমি খুব করেই চাই ওরা রানে ফিরুক। আবার আগের মতো পারফর্ম করুক। আমাকে ভুল প্রমাণ করলে আমিই সবচেয়ে বেশি খুশি হব।’

আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে দলে ফিরবেন কোহলি–রোহিত। কিন্তু ইংল্যান্ডে গিয়েও প্রস্তুতি ম্যাচে ব্যাটে রান নেই দুই তারকার।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই থেকে টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ রোহিত ও কোহলি। কপিলের মতে, মানসিকতায় সমস্যা হচ্ছে দুই ক্রিকেটারের। তিনি বলেন, ‘সমস্যা ওদের মানসিকতায়। ম্যাচের পর ম্যাচে রান না পেলে এই সমস্যা হতেই পারে। আত্মবিশ্বাস কমে যায়। ওদের নিজেদেরই রানে ফিরতে হবে। আমি আশা করব, ওরা আমাকে ভুল প্রমাণ করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...