| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেষ ম্যাচে অস্ট্রেলিয়া বিপক্ষে সল্পতে অলআউট শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১৮:৩৮:৩৯
শেষ ম্যাচে অস্ট্রেলিয়া বিপক্ষে সল্পতে অলআউট শ্রীলঙ্কা

কলম্বোতে পঞ্চম ও শেষ ওয়ানডেটি তাই পরিণত হয়েছে গুরুত্বহীন ম্যাচে। এই ম্যাচে এসে যেন লঙ্কানদের ওপর সিরিজ হারের ঝালটা মেটাচ্ছে অস্ট্রেলিয়া।

টস জিতে ব্যাট করতে নেমে আজ (শুক্রবার) শুরু থেকেই অসি বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৩৪ রানে ৩টি আর ৮৫ রানে ৮ উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল স্বাগতিকরা।

সেখান থেকে দলকে একটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছেন আট নম্বর ব্যাটার চামিকা করুনারত্নে। বিপর্যয়ের মুখে ৭৫ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় ৭৫ রানের ঝকঝকে এক ইনিংস বেরিয়ে আসে তার উইলো থেকে।

শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হন। ৪৩.১ ওভারে লঙ্কানরা অলআউট হয়েছে ১৬০ রানে। চামিকা ছাড়া দুই অংক ছুঁতে পেরেছেন কেবল তিনজন-কুশল মেন্ডিস (২৬), চারিথ আসালাঙ্কা (১৪) আর প্রমোদ মধুসান (১৫)।

অসি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন জস হ্যাজেলউড, ম্যাথিউ কুনেমান আর প্যাট কামিন্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...