| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রোহিত শর্মাকে ধুয়ে দিলেন কপিল দেব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১৭:২০:১৫
রোহিত শর্মাকে ধুয়ে দিলেন কপিল দেব

রোহিতের অফ ফর্ম প্রসঙ্গে কপিল বেশ ঝাঁঝিয়ে বলেন, "ক্রিকেটার হিসেবে রোহিত অনবদ্য। কিন্তু গত ১৪ ইনিংসে রান না পেলে সমালোচনা তো হবেই। সুনীল গাভাসকর, গ্যারি সোবার্স, স্যার ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, সচিন তেন্ডুলকরের মতো তারকাকেও কটাক্ষ হজম করতে হয়েছে। রোহিতের সমস্যা ঠিক কোথায়, আমরা কেউই জানি না। এটা রোহিত বলতে পারবে। এবং সমস্যার সমাধান করে ওকেই দ্রুত রানে ফিরতে হবে।"

এখানেই থেমে না থেকে কপিল আরও যোগ করেন, "বিরাট ও রোহিত আদৌ কি ওদের খেলা উপভোগ করছে! সেটা সবার আগে জানতে হবে। ওরা কি এই মুহূর্তে লম্বা বিশ্রাম চায় না মাঠে নেমে পারফর্ম করতে চায় এটাই সবাই জানতে চায়। রোহিত ও বিরাট নিজেরা যদি এই বিষয়ে মুখ না খোলে, তাহলে জাতীয় নির্বাচকদের এই ইস্যু নিয়ে মন্তব্য করা উচিত।"

এর আগে 'কিং কোহলি'র চূড়ান্ত অফ ফর্ম নিয়ে একই রকম মন্তব্য করেছিলেন কপিল। তিনি তখন বলেছিলেন, "এটা ঠিক যে আমি বিরাটের মতো এত ক্রিকেট খেলিনি। তাই বর্তমান ক্রিকেটাররা ভুল করলে ওদের সমালোচনা করতে পারব না, এটাও কিন্তু সঠিক কথা নয়। আমরাও ক্রিকেট দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এবং আমরাও খেলাটা খুব ভালভাবে বুঝি। এত বছর ধরে দেশের হয়ে খেলার সুবাদে এতটা বুঝতে পেরেছি যে বিরাটকে নিজের মানসিকতা বদলাতে হবে। আমাদের মানসিকতা বদলের দরকার নেই।"

কপিল আরও মনে করেন কিছু ক্রিকেটারকে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়ে গিয়েছে। এর ফলে হিতে বিপরীত হচ্ছে। তাই ভবিষ্যতে এই জায়গাটা বিসিসিআই-কে আরও হিসেব করে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন কপিল। যদিও তিনি মনে করেন দুই তারকা একবার ছন্দ ফিরে পেলে তাঁদের আটকানো মুশকিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...