| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সেঞ্চুরির এক অনন্য রেকর্ড গড়লেন মিচেল-ব্লান্ডেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১৫:০৩:৩৩
সেঞ্চুরির এক অনন্য রেকর্ড গড়লেন মিচেল-ব্লান্ডেল

সেই লজ্জা বাঁচানোর মিশনে নেমে নিউজিল্যান্ড শুরুতেই ইংলিশ বোলারদের দাপটে মনে হচ্ছিল উড়েই যাবে। যদিও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেল মিলে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন এবং কিউইদের টেনে নিয়ে চলছেন। প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান।

প্রথম দিনের শেষ বিকেলে ১০২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন কিউই মিডল অর্ডারের এই ব্যাটার। ১৫৯ বলে ৭৮ রান নিয়ে ড্যারিল মিচেল এবং ১০৮ বলে ৪৫ রান নিয়ে ব্যাট করছেন টম ব্লান্ডেল।

অথচ এর আগে ১২৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন। ব্যাট করতে নেমে শুরুতেই টম ল্যাথামের উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা।

সেই বিপদ বাড়তে থাকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায়। ২০ রান করে বিদায় নেন উইল ইয়ং। অধিনায়ক কেনে উইলিয়ামসন আউট জন ৩১ রান করে। ডেভন কনওয়ে করেন ২৬ রান এবং হেনরি নিকোলস আউট হয়ে যান মাত্র ১৯ রান করে।

ইংলিশদের মধ্যে স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ নেন ২টি করে উইকেট এবং জেমি ওভারটন নেন ১টি উইকেট।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেলই যা কিউইদের হয়ে লড়াই করেছেন। আগের দুই টেস্টেই সেঞ্চুরি করেছেন ড্যারিল মিচেল। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৮ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯০ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৬২ রানে।

টম ব্লান্ডেল প্রথম ইনিংসের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৯৬ রান এবং দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। আউট হয়েছিলেন ১০৬ রানে। এবারও ড্যারিল মিচেল আর টম ব্লান্ডেলই কিউইদের ব্যাটিংয়ের হাল ধরলেন। দেখার বিষয়, আজ কতদুর এগিয়ে নিয়ে যান তারা দু’জন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...