| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দলে যোগ দিতে দেশ ছাড়লো ৫ টাইগার ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১৪:৫২:২৭
দলে যোগ দিতে দেশ ছাড়লো ৫ টাইগার ক্রিকেটার

ক্যারিবীয়দের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও বাংলাদেশ খেলবে সমান ৩ ম্যাচ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। ২ তারিখ শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডমিনিকায় এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে গায়ানায়।

ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায় এবং সিরিজটি শুরু হবে ১০ জুলাই। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৬ জুলাই।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য তাসকিন আহমেদ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে আজ সকাল ৮টায় রওয়ানা হয়েছেন ৫ ক্রিকেটার। তারা হলেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, টপ অর্ডার ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার।

ঢাকা থেকে এই ৫ ক্রিকেটারকে বহনকারী বিমান সিলেট হয়ে প্রথমে যুক্তরাজ্য, এরপর যাবে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ক্রিকেটার হিসেবে ডানহাতি পেসার তাসকিন আহমেদ বিমানে উঠবেন আজ রাত ৭টা ৪০ মিনিটে। ফিটনেস সমস্যা হওয়ার কারণে এই বহরে যুক্ত হতে পারেননি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...