| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কোহলীদের বিরুদ্ধে তারকা ক্রিকেটারকে দলে পাচ্ছে না ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১২:২৭:৫৩
কোহলীদের বিরুদ্ধে তারকা ক্রিকেটারকে দলে পাচ্ছে না ইংল্যান্ড

হজ করে সকল কাজ কাম গুছিয়ে আসতে রশিদের ইংল্যান্ডে ফিরতে জুলাইয়ের মাঝামাঝি। ইংরেজ স্পিনার বলেন, “বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম হজে যাব। কিছুতেই সময় পাচ্ছিলাম না। এই বছর মনে হল, আমাকে যেতেই হবে। বোর্ডের সঙ্গে কথা বলি, ক্লাবের সঙ্গে কথা বলি। ওরাও রাজি আমাকে ছাড়তে। দু’সপ্তাহের জন্য আমি এবং আমার স্ত্রী যাব।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে ফিরবেন রশিদ।

তাঁর কাছে হজ করতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রশিদ। তিনি বলেন, “আমার কাছে এটা বিরাট মুহূর্ত। প্রতিটা ধর্মেই কিছু বিশ্বাস থাকে। ইসলাম ধর্মে মুসলিমদের জন্য হজ একটা বিরাট জিনিস। বয়স থাকতে থাকতে, শরীরে জোর থাকতে থাকতে হজ করে নেওয়া উচিত। আমি নিজের কাছে দায়বদ্ধ হজ করতে যাওয়ার বিষয়ে।”

ভারতের বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাবে না রশিদকে। ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত চলবে এই দু’টি সিরিজ। অনেকেই বলছেন, ভারতের মতো কঠিন সিরিজের সময়ই রশিদের হজ করতে যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। রশিদ বলেন, “আমার কখনও মনে হয়নি যে, ভারতের বিরুদ্ধে খেলা রয়েছে, এখন হজ করতে যাব না। আমার সব সময় মনে হয়েছে আমার যাওয়া উচিত। কোন দলের বিরুদ্ধে সিরিজ রয়েছে সেটা নিয়ে ভাবিনি। আমি ক্লাব এবং বোর্ডের সঙ্গে কথা বলেছি। ওরা খুব সহজেই বুঝেছে। দেশ এবং ক্লাবকে যখন পাশে পেয়েছি, তখন তো আর চিন্তা নেই।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...