| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পাঁচ বছর পর নিজেকে প্রমান করার সুযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ২১:৪৫:৩৯
পাঁচ বছর পর নিজেকে প্রমান করার সুযোগ

দীর্ঘদিন ধরে সাদা পোশাকের ক্রিকেটে ছিলেন না ম্যাক্সওয়েল। সময়ের হিসেবে তা প্রায় পাঁচ বছর। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর বাকি দুই ফরম্যাটে দলের নিয়মিত সদস্য হলেও টেস্ট ক্রিকেটে ছিলেন বিবেচনার বাইরে।

তবে এবার হেড না থাকায় এশিয়ার মাটিতে খেলা হওয়ায় তার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। মূলত স্পিনারদের বিপক্ষে ভালো খেলায় এবং তার ডানহাতি অফস্পিন কার্যকরী হতে পারে বলে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড।

ম্যাকডোনাল্ড বলেন, 'তার (ম্যাক্সওয়েল) উপমহাদেশে দারুণ রেকর্ড আছে এবং ভারতে বিশেষ করে রাঁচিতে সেঞ্চুরি করেছে এবং সে অফ-স্পিন করতে পারে।'

২৯ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই। দুটো টেস্টই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়াপসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...