শরিফুল না মুস্তাফিজ খেলবেন ২য় টেস্টে, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে একটি টেস্ট ড্র করতে পারলেও ঢাকায় হেরেছে বাজেভাবে। মুশফিক লিটন ভরশা দিলেও বাকিরা প্রায় সব ম্যাচেই ছিলেন আশা যাওয়ার মিছিলে।
ব্যাটসম্যানদের সমস্যার মাঝেই এবার বোলিং নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। দেশের মাটিতে স্পিনাররা দলের মুল ভরশা হলেও দেশের বাহিরে পিচ এবং কন্ডিশনের কারনে এবার পেশারদের উপর ভরশা করতে হচ্ছে। অনেক দিন পর সাদা বলের দলে ফেরানো হয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান কে। তবে প্রথম টেস্টে তার পারফরম্যান্স খুব একটা ভরশা হয়তো দিতে পারেনি সবাইকে। তাছাড়া মোস্তাফিজ নিজেও টেস্ট খেলার ব্যাপারে অনিহা প্রকাশ করেছেন অনেক বারই।
সর্বশেষ আইপিএল এও তিনি এই বিষয়ে খোলামেলা কথাই বলেছেন। তাছাড়া টেস্ট তার পারফরম্যান্সও খুবই হতাশাজনক। বাংলাদেশের পেশারদের নিয়ে কাজ করা পাকিস্তানি কোচ আকিব জাবেদও বলেছিলেন ফিটনেস এর ঘাটতির কারনে মোস্তাফিজকে আপতত সীমিত ওভারের ম্যাচ খেলাতে। কিন্তু আইপিএল থেকে ফেরার পর অনেকটা জোর করেই মোস্তাফিজ কে ক্যারিবিয়া সফরে পাঠানো হয়।
তবে বিসিবি হয়তো এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছে। তাই হঠাৎ করেই সদ্য ইনজুরি থেকে ফেরা আরেক বাহাতি পেসার শরিফুল ইসলাম কে ২য় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হয়েছে। আগে থেকেই দলে তিন পেশার থাকার পরে আবার শরিফুলের অন্তরভুক্তি নতুন আলোচোনার জন্ম দিয়েছে। প্রথম টেস্টে খালেদ আহমেদ নজর কাড়লেও ব্যার্থ ছিলেন এবাদত হোসেন। বরাবরের মতই রান দিয়েছেন উদার হস্তে। আর একশন অথবা ভ্যারিয়েশন এর দিক থেকে মোস্তাফিজ আর শরিফুল খুবই কাছাকাছি। তাই শরিফুল খেললে মোস্তাফিজ খেলছেন না এটা অনেকটা অনুমিতই।
তাহলে তিন পেসার নিয়ে খেললে হয়তো ইবাদত হোসেন আরেকটা সুযোগ পেতেই পারেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে স্পিনার তাইজুল ইসলামও রয়েছেন দারুন ছন্দে। এখন দেখার বিষয় টিম ম্যানেজমেন্ট কি তিন পেসার নিয়ে খেলবেন নাকি ইবাদত হোসেনের বদলি হিসাবে তাইজুল ইসলাম কে দলে সুযোগ দেবেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
