| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিইউতে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ১২:৪২:৪১
আইসিইউতে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার

পাকিস্তানের সাবেক অধিনায়ককে এই তারকা প্রাথমিকভাবে অক্সিজেন সার্পোটে রাখা হয়েছিল। গতকাল ২১ মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। খবর জিও নিউজের।

গন মাধ্যমের এক সুত্রে জানা যায় দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে জহির আব্বাস করোনা আক্রান্ত হন বলে জানা গেছে। লন্ডনে পৌঁছানোর পরেই তিনি কিডনিতে যন্ত্রণা অনুভব করেন। নিউমোনিয়াও ধরা পড়ে। তার ডায়ালাইসিস করা হয়েছে।

আব্বাসের পরিবারের পক্ষ থেকে সাবেক এই ক্রিকেটারের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। আপাতত ৭৪ বছর বয়সী এই কিংবদন্তির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও সূত্রের খবর।

পাকিস্তানের এই কিংবদন্তী ব্যাটার জহির আব্বাস ১৯৬৯ থেকে ১৯৮৫ পর্যন্ত ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। টেস্টে ২০টি হাফসেঞ্চুরি ও ১২টি সেঞ্চুরিসহ ৫০৬২ রান তার নামের পাশে। ওয়ানডে ক্রিকেটে ৭টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটিসহ করেছেন ২৫৭২ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৩৫ হাজার রান রয়েছে জহিরের। একমাত্র এশিয়ান ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা এই ক্রিকেটারকে ‘এশিয়ান ব্র্যাডম্যান’ ডাকা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...