| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

৩০ বছরের খরা কাটাল লঙ্কান ক্রিকেট দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ১১:০৯:৩৯
৩০ বছরের খরা কাটাল লঙ্কান ক্রিকেট দল

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে স্বাগতিকদের ২৫৮ রান করে লঙ্কানরা। জবাবে ৫০ ওভারে ২৫৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার এই ম্যাচ। এই ম্যাচে শেষ বলে জিততে ৫ রানের প্রয়োজন ছিল অজিদের, তবে শানাকার দারুণ বোলিংয়ে অজিদের অলআউট করে জিতে নেয় শ্রীলঙ্কা।

জয়ের লক্ষে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠেন ডেভিড ওয়ার্নার। দলপতি অ্যারন ফিঞ্জ আউট হন শূন্য রানে। এই ম্যাচে মিচেল মার্শ করেন ২৬ রান। মার্নাস লাবুশান ও আলেক্স ক্যারেরা খুব বেশি অবদান রাখতে পারেননি। লাবুশান ১৪ ও ক্যারে ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ট্রাভিস হেড করেন ২৭ রান। হার্ডহিটার হিসেবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েলও জ্বলে উঠতে পারেননি।

৬ উইকেট চলে গেলেও তখনো ক্রিজে ছিলেন ওপেনিংয়ে নামা ওয়ার্নার, জেতার আশা বেঁছে ছিল অস্ট্রেলিয়ারও। কিন্তু ৯৯ রানে ওয়ার্নার আউট হলে আশাও অনেকটা শেষ হয়ে যায় সফরকারী দলের। যদিও প্যাট কামিন্সের পর ম্যাথুউ কুহনম্যান শেষ বল পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়। ৪২ বলে ৩৫ রান করেন কামিন্স। কুহনম্যান ১২ বলে করেন ১৫ রান। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন চামিকা করুনারত্নে, ধনঞ্জয়া ও ভেন্ডারসে। একটি করে উইকেট পান থিকশানা, হাসারাঙ্গা, ভালেগে ও শানাকা।

এর আগে চারিথ আসালাঙ্কার শতকে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নামা স্বাগতিক শিবির আপার অর্ডারের ব্যাটারদের টপাটপ হারিয়ে ফেলে। নিরোশান দিকভেলা ১, কুশাল মেন্ডিস ১৪ ও পাথুম নিসাঙ্কা ১৩ রান করেন। এরপর ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা মিলে হাল ধরেন। দেখেশুনে খেলে দুজনে গড়েন ১০১ রানের জুটি। মিচেল মার্শের বলে গ্লেন ম্যাক্সওয়েলকে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয়া। ফেরার আগে ৬১ বলে ৭ চারে ৬০ রান করেন তিনি।

ধনঞ্জয়া আউট হলে নিয়মিত বিরতিতে আবার উইকেট হারাতে থাকে লঙ্কানরা। তবে অবিচল ছিলেন একমাত্র আসালাঙ্কা। তিনি ছোট দুটি জুটি গড়ে তোলেন দুনিত ভালেগে ও ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে। দাসুন শানাকা রানআউট হলে ভালেগের সঙ্গে তার জুটি হয় ৫৭ রানের। চামিকা করুনারত্নে কুহনম্যানের বলে আউট হন দলীয় ২২২ রানে। এরপর হাসারাঙ্গার সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে আউট হন আসালাঙ্কা। ১০৬ বলে ১০ চার ও এক ছয়ে তিনি করেন ১১০ রান।

হাসারাঙ্গা শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২১ রান করে। শেষের দুই খেলোয়াড় জাফ্রে ভেন্ডারসে ও মহেশ থিকশানা শিকার হন রানআউটের। অজিদের হয়ে দুটি করে উইকেট পান কুহনম্যান, প্যাট কামিন্স ও মিচেল মার্শ। একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...