| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নিজের ইনজুরির সর্বশেষ অবস্থা জানালেন তাসকিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১৮:২৫:৩৮
নিজের ইনজুরির সর্বশেষ অবস্থা জানালেন তাসকিন

এরপর পূনর্বাসনের জন্য খেলা হয়নি শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্ট। দলে রাখা হয়নি ক্যারিবীয় সফরের টেস্ট দলেও। ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের দলে থাকায় দেশেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন এই পেসার।

অনুশীলনের সময় কোমরে ব্যথা অনুভব করলে শঙ্কা জাগে উইন্ডিজ সফর নিয়ে। তবে স্বস্তির খবর, ব্যথা আর নেই এখন। স্বস্তি নিয়ে আজ মঙ্গলবার আবারও বোলিংয়ে ফিরেছেন তাসকিন।

আজ অনুশীলন শেষে আরটিভি নিউজকে তাসকিন আহমেদ জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, অস্বস্তি নেই। আজকে ব্যাথা ছাড়াই বোলিং করেছি। কালও করব। ইনশা আল্লাহ সব ঠিক থাকবে আশা করি।’

তাসকিনের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাসকিন। সে অনুযায়ী বোলিংও করছিলেন নিয়মিত তবে হঠাৎ করে বোলিংয়ের সময় কোমর ব্যথা অনুভব করেন। তাই তাকে তিন দিন বিশ্রামের পরামর্শ দেই। বিশ্রাম থেকে ফিরে ব্যাথা ছাড়াই বোলিং করেছে। এ সময় কোনো ব্যথা অনুভব করেনি।’

পুনর্বাসন প্রক্রিয়া শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে যোগ দিতে আগামী ২৩ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তাসকিনের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...