| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

স্যামসনের দুর্বলাতা খুলে দিলেন গাভাস্কার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১৪:১৫:৪৩
স্যামসনের দুর্বলাতা খুলে দিলেন গাভাস্কার

গত ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মারখুটে এই ব্যাটার। আর ভারতের জার্সিতে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এ বছরের ফেব্রুয়ারীতে। প্রায় সাত বছরের দীর্ঘ ক্যারিয়ারে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোটে ১৩টি।

দেশের হয়ে খেলার জন্য তিনি যে কয়টি ম্যাচে সুযোগ পেয়েছেন সেখানে তিনি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার গড় মোটে ১৪.৫০। অথচ তিনিই কি না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমেও প্রায় ২৯ গড়ে ৪৫৮ রান করেছেন তিনি।

গাভাস্কার বলেন, 'প্রত্যেকেরই আরও বেশি সুযোগ প্রাপ্য, তবে আপনাকে তাদের থেকে সেরাটা বের করে আনতে হবে। আমরা সবাই জানি যে, সাঞ্জু স্যামসনের দক্ষতা আছে, কিন্তু সমস্যা হল ভারতের হয়ে খেলার সময় তার শট নির্বাচন (ভুল হয়)।'

স্বভাবতই হার্ড হিটার ব্যাটার স্যামসন। তবে দলের প্রয়োজনে লম্বা ইনিংসও খেলতে পারেন। বিশেষ করে আইপিএলে বেশ কিছু বড় ইনিংস আছে তার। গাভাস্কার মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের স্কোয়াডে কার্যকর হতে পারেন এই টপ অর্ডার ব্যাটার।

গাভাস্কার বলেন, 'সে প্রথম বল থেকেই আক্রমণ করতে চায়, এমনকি টি-টোয়েন্টিতেও, এখানে আপনি তাকে কাজে লাগাতে পারেন, এখানে তাকে দেখার সুযোগ রয়েছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...