| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদঃ তিন সিরিজের জন্য উইলিয়ামসনকে হারালো নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১২:১৯:১৩
চরম দুঃসংবাদঃ তিন সিরিজের জন্য উইলিয়ামসনকে হারালো নিউজিল্যান্ড

এক সুত্রে জানা যায় যে এসব সিরিজে শুধু উইলিয়ামসন নয়; ডেভন কনওয়ে, টিম সাউদি, ট্রেন্ট বোল্টের মতো সিনিয়র ক্রিকেটাররাও খেলবেন না। মূলত সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েই সীমিত ওভারের এসব সিরিজে অংশ নিচ্ছে কিউইরা।

শুধু তাই নয় টম লাথামও বিশ্রাম পাচ্ছেন। আয়ারল্যান্ডে তিনটি ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েই বিশ্রামে চলে যাবেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজগুলোতে দলের নেতৃত্ব দেবেন মিচেল সান্টনার।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে স্কটল্যান্ডের বিপক্ষেও তিনটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। এরপর আগস্টের শুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।

ইতোমধ্যেই এই সিরিজগুলোর জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নতুনদের মধ্যে দলে উল্লেখযোগ্য মুখ ৩০ বছর বয়সী মাইকেল রিপ্পন। বাঁহাতি এই রিষ্ট স্পিনারের জন্ম দক্ষিণ আফ্রিকায়। নিউজিল্যান্ডের হয়ে খেলার জন্য পাঁচ বছর আগে দেশ ছেড়েছিলেন তিনি।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে নিউজিল্যান্ড দল- টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেন ক্লেভার, জ্যাকব জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

আয়ারল্যান্ড সিরিজের পর যোগ দেবেন- মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মাইকেল রিপ্পন, বেন সেয়ার্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...