| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টি-২০ বিশ্বকাপের দীনেশ কার্তিককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১১:৫০:৫৭
টি-২০ বিশ্বকাপের দীনেশ কার্তিককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন কোচ রাহুল দ্রাবিড়

টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে টি-২০ সিরিজ শেষ হওয়ার পর বলেছেন যে দীনেশ কার্তিক যে ধরণের প্রদর্শন করছেন তা টি-২০ বিশ্বকাপ ২০২২ এর আগে ভারতীয় দলের জন্য বেশকিছু বিকল্প তৈরি করে দিয়েছেন। রাহুল দ্রাবিড় বলেন,

“এটা দেখে সত্যি ভাল লাগছে যে কার্তিককে যে ভূমিকার জন্য বাছা হয়েছিল, ও তা দারুণভাবে পালন করেছে। এর ফলে আমরা অনেক বেশি বিকল্প পেয়ে যাব। ওকে গত দু বা তিন বছরে (আইপিএলে) অসাধারণ প্রদর্শনের কারণে বাছা হয়েছিল আর সিরিজে বিশেষ করে রাজকোটে ও এমন ইনিংস খেলেছেন, যা আমাদের ভাল স্কোর করার জন্য শেষ পাঁচ ওভারে এমন বড় স্কোরের প্রয়োজন ছিল আর হার্দিকও ভীষন ভাল ব্যাটিং করেছে”।

ভারত আর ইংল্যান্ডের মধ্যে এক মাত্র টেস্টের পর ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত সীমিত ওভারের ছটি ম্যাচ খেলা হবে। এই ব্যাপারে কথা বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন,

“দুজনেই শেষ ওভারে আমাদের জন্য গুরুত্বপূর্ণ শক্তি। আপনি যতই টুর্নামেন্টের কাছকাছি যান আপনি নিজের শেষ দলকে নিয়ে সুনিশ্চিত হতে চান। আপনি যে জগতে বাঁচেন তাতে হঠাৎ করেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনি বিশ্বকাপে ১৫জন খেলোয়াড়কে নিয়ে যাবেন কিন্তু ১৮ থেকে ২০জন টপ খেলোয়াড়কে চিহ্নিত করা জরুরী।

চোট আর অন্যান্য কারণ পরিবর্তন হরে পারে যা আপনার নিয়ন্ত্রনের বাইরে, কিন্তু আমরা যত দ্রুত সম্ভব সেই দলকে সুনিশ্চিত করতে চাই। এটা আগামী সিরিজে (আয়ারল্যাণ্ড) হবে বা তারপরের সিরিজে (ইংল্যান্ড) এটা বলা মুশকিল, কিন্তু আমরা নিশ্চিতভাবেই যত দ্রুত সম্ভব এটা করতে চাইব”।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...