নিয়ম ভঙ্গের কারনে শাস্তি পেল ব্রাথওয়েট সহ পুরো দল
নিজের ভুলের পার পেলেন না ক্যারিবিয়ান এই তারকা। ভাইটালিটি ব্লাস্টে ব্যাটসম্যানের দিকে ব্রাথওয়েট বিপজ্জনকভাবে বল ছোঁড়ায় শাস্তি হিসাবে পেনাল্টি রান উপহার দেওয়া হল ব্যাটিং দলকে।
ম্যাচ খেলতে এজবাস্টনে ডার্বিশায়ারের বিপক্ষে মাঠে নামে বার্মিংহ্যাম বেয়ার্স। ডার্বিশায়ার সহজেই হেসে খেলে ৭ উইকেটে ম্যাচ জেতে। দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারে ঘটে এমন অপ্রীতিকর ঘটনা।
ব্রাথওয়েটের বলে সোজা ব্যাটে ড্রাইভ শট খেলেন ওয়েনি ম্যাডসেন। বল চলে যায় বোলার কার্লোসের হাতে। ব্যাটসম্যান পিছনে ঘোরা মাত্রই ব্রাথওয়েট বল ধরে তা ছুঁড়ে মারেন ম্যাডসেনের দিকে। সজোরে বল গিয়ে লাগে ব্যাটসম্যানের পায়ের পিছন দিকে।
Not ideal for Carlos Brathwaite ????
A 5-run penalty was given against the Bears after this incident...#Blast22 pic.twitter.com/pXZLGcEGYa
— Vitality Blast (@VitalityBlast) June 19, 2022
দৃশ্যতই অখুশি দেখায় ব্যাটসম্যানকে। ওভার-থ্রোয়ে ১ রান নেওয়ার পথেই আম্পায়ারের কাছে অভিযোগ জানাতে দেখা যায় ম্যাডসেনকে। আম্পায়ার নিজেও অবশ্য ততক্ষণে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ব্রাথওয়েট তড়িঘড়ি ক্ষমা চাইলেও পার পাননি। শাস্তি হিসেবে আম্পায়াররা ৫ রান যোগ করার নির্দেশ দেন ডার্বিশায়ারের খাতায়। কার্লোসকে যদিও তার পরে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়তে দেখা যায়।
উল্লেখ্য এদিন প্রথমে ব্যাট করে বার্মিংহ্যাম বেয়ার্স ৭ উইকেটে ১৫৯ রান তোলে। ৭৩ রান করে অপরাজিত থাকেন স্যাম হেইন। ব্রাথওয়েট করেন ১৮ রান। পালটা ব্যাট করতে নেমে ডার্বিশায়ার ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬০ রান সংগ্রহ করে নেয়। শান মাসুদ ৪৫ রান করে অপরাজিত থাকেন। ৫৫ রান করেন ম্যাডসেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
