| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ধাওয়ানের জন্য নতুন দুঃসংবাদ দিল গাভাস্কার, দল থেকে জায়গা হারাচ্ছেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ২০:৫১:০৪
ধাওয়ানের জন্য নতুন দুঃসংবাদ দিল গাভাস্কার, দল থেকে জায়গা হারাচ্ছেন

শুধু তাই নয়, দলের অন্যতম ব্যাটার হার্দিক পান্ডিয়ার অধীনে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি ধাওয়ানের। এমন অবস্থা দেখে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার সরাসরি বলেই দিয়েছেন, অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হবে না ধাওয়ানের।

স্টার স্পোর্টসের আলোচনা অনুষ্ঠানে গাভাস্কার বলেছেন, ‘(বিশ্বকাপের দলে) আমি ধাওয়ানের নাম দেখছি না। যদি তার নাম আসার সম্ভাবনা থাকতো, তাহলে (আয়ারল্যান্ডের বিপক্ষে) এই স্কোয়াডেও তাকে রাখা হতো। অনেক খেলোয়াড়কেই ইংল্যান্ডে নেওয়া হয়েছে, তাকেও নেওয়া যেতো। যেহেতু সে স্কোয়াডে নেই, আমি তাকে বিশ্বকাপ দলেও দেখছি না।’

পাঞ্জাব কিংসের হয়ে সবশেষ আইপিএলে ১২৩ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে ৪৬০ রান করেছেন ধাওয়ান। কিন্তু ভারতের সাদা বলের দলে ঢোকার ক্ষেত্রে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই রয়েছেন তিনি। গতবছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ জাতীয় দলে খেলেছিলেন ৩৬ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার।

যেহেতু বিশ্বকাপে ধাওয়ানের কোনো সম্ভাবনা দেখছেন না, তাই রোহিত শর্মার উদ্বোধনী সঙ্গী হিসেবে উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুলকেই বেছে নিয়েছেন গাভাস্কার। তিনি বলেছেন, ‘আমার উদ্বোধনী জুটি হবে লোকেশ রাহুল, যদি সে পুরোপুরি ফিট থাকে। আর তার সঙ্গে অবশ্যই রোহিত শর্মা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...