| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হরমনপ্রীতের দাবি, মিতালি না থাকায় সব সহজ হবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ১৩:১৩:৫৩
হরমনপ্রীতের দাবি, মিতালি না থাকায় সব সহজ হবে

দীর্ঘ ২৩ বছর ধরে মহিলা ক্রিকেটে আধিপত্য করার পর মিতালি রাজ চভলতি মাসের শুরুতে সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। মিতালি রাজ, যিনি মহিলাদের একদিনের আন্তর্জাতিকে সর্বকালের শীর্ষস্থানীয় রান সংগ্রাহক, তিনি ভারতীয় ক্রিকেটকে একটি আলাদা জায়গায় নিয়ে গিয়েছিলেন। বিশ্ব ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজর কাড়া। ২৩২ ম্যাচে সাতটি সেঞ্চুরি সহ ৭,৮০৫ ওডিআই রান করেছেন মিতালি।

মিতালি তাঁর অবসর ঘোষণার ঠিক পরেই শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডের নাম ঘোষণা করা হয় এবং হরমনপ্রীত কাউরকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। ৩৩ বছরের হরমনপ্রীতকে টি-টোয়েন্টি অধিনায়কের ভূমিকা ছাড়াও ওডিআই অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

হরমনপ্রীত মিতালি-পরবর্তী যুগে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন। তবে মিতালি না থাকায় টি-টোয়েন্টির সঙ্গে ওডিআই-এর অধিনায়কের দায়িত্ব পাওয়ায়, এ বার তাঁর কাজ করতে সুবিধে হবে বলে দাবি করেছেন হরমনপ্রীত।

শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে হরমনপ্রীত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমি দীর্ঘ দিন ধরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছি এবং এ বার ওডিআই দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি মনে করি জিনিসগুলি সহজ হবে। কারণ যখন দু'টি ভিন্ন অধিনায়ক ছিল, কখনও কখনও জিনিসগুলি সহজ হত না। কারণ আমাদের উভয়ের ধারণা আলাদা ছিল। এখন, আমি দলের থেকে কী আশা করছি, তা বলা আমার পক্ষে সহজ হবে। এবং আমার ও আমার সতীর্থদের জন্যও পুরো বিষয়টি আরও সহজ হবে।’

তবে হরমনপ্রীত মিতালির প্রশংসাও করেছেন। বলেছেন, ‘আমরা সবাই জানি, ও (মিতালি) মহিলাদের ক্রিকেটের জন্য দুর্দান্ত কাজ করেছে এবং আমি মনে করি না যে কেউ এই জায়গাটি পূরণ করতে পারবে। আপনি যদি মিতালিদি সম্পর্কে কথা বলেন, আমি মনে করি না যে ওর জায়গা নিতে পারে, এমন কেউ আছে। এবং আমরা সব সময় ওকে আমাদের ড্রেসিংরুমে মিস করব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...