| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমরা তো খেলবো জেতার জন্য, এটাই হচ্ছে মেইন’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৮ ১২:২০:৪৬
‘আমরা তো খেলবো জেতার জন্য, এটাই হচ্ছে মেইন’

তবে অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে এসে টাইগার পেসার খালেদ আহমেদ জানিয়েছেন, জেতার জন্যই খেলবে বাংলাদেশ।

প্রথম দিন বাংলাদেশ ১০৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর উইন্ডিজ শিবির ২ উইকেটে ৯৫ রান তুলে ফেলেছিল। তবে টেস্টের দ্বিতীয় দিন টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ১৭০ রান তুলতেই অলআউট হয়ে যায় উইন্ডিজও।

নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান করে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল। প্রথম ইনিংসে শেষে ১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে টাইগাররা। ৫০ রান তুলতেই অবশ্য ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।

তৃতীয় দিন সকালে ১১২ রান পিছিয়ে থেকে মাঠে নামবে টাইগার দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। তবে সময়ের সঙ্গে অ্যান্টিগা টেস্টের পিচ ড্রাই হওয়াতে ব্যাটিংয়ে ভালো কিছুর আশা করছে টাইগার পেসার খালেদ।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এই পেসার বলেন, ‘আমরা তো খেলবো জেতার জন্য। আমাদের চেষ্টা থাকবে, ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান দিবে, খেলাটা যাতে পাঁচদিনে গিয়ে শেষ হয়। এটাই হচ্ছে মেইন।’

নিজেদের ব্যাটসম্যানের উপর ভরসা আছে জানিয়ে খালেদ আরও যোগ করেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ইনশাল্লাহ ভালো খেলবে কালকে। আমাদের যে ব্যাটসম্যান আছে ওদের অনেক ক্যালিবার। এখান থেকে যদি জয়-শান্ত বড় পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক ভাই-লিটন করছিল তেমন।

এখান থেকে যদি জয়-লিটন শুরুর আড়াই ঘণ্টা ভালোভাবে কাটিয়ে দিতে পারে তাহলে ওরা সারাদিনই ব্যাটিং করতে পারবে। আমাদের লক্ষ্য জেতার বাকিটা ওদের হাতে। ওরা যদি আমাদের স্কোরবোর্ডে ভালো রান দেয় তাহলে আমরা বোলিং দিয়ে জেতার চেষ্টা করবো।’

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তামিম ২২ রান এবং মিরাজ ২ রানে আলজেরি জোসেপের বলে আউট হয়ে ফেরেন। জয় ১৮ ও শান্ত ৮ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...