| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জমে উঠেছে ভারত-দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৮ ১১:১৯:২১
এবার জমে উঠেছে ভারত-দক্ষিণ আফ্রিকা

শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে মাত্র ৮২ রানে। ভারত পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের সবচেয়ে বড় ৮৭ রানের জয়।

রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা শুরু থেকেই হুড়মুড়িয়ে পড়ে। অবশ্য তাদের বিপর্যয়ের শুরুটা হয় দলীয় ২০ রানের মাথায় অধিনায়ক টেম্বা বাভুমার কনুইয়ে আঘাত পাওয়ার মাধ্যমে।

এরপর আর কেউই বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। সর্বোচ্চ ২০ রান করেছেন ডুসেন। এছাড়া কুইন্টন ডি কক ১৪ ও মার্কো জানসেন করেন ১২ রান। দলের আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাভুমা নামতে না পারায় ১৬.৫ ওভারে ৮৭ রানে ৯ উইকেটেই শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ভারতের পক্ষে ডানহাতি পেসার আভেশ খান ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। এছাড়া ইয়ুজভেন্দ্র চাহাল ২, অক্ষর প্যাটেল ও হার্শাল প্যাটেল নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটাও তেমন ভালো ছিল না। ইনিংসের ১৩তম ওভারে মাত্র ৮১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে হার্দিক পান্ডিয়া ও দিনেশ কার্তিকের ঝড়ে ১৬৯ রানের সংগ্রহে পৌঁছায় স্বাগতিকরা।

ষষ্ঠ উইকেটে মাত্র ৫.৩ ওভারে ৬৫ রান যোগ করেন পান্ডিয়া ও কার্তিক। ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৩১ বলে ৪৬ রান করেন পান্ডিয়া। শেষ ওভারে ফেরা কার্তিক ৯ চার ও ২ ছয়ের মারে ২৭ বলে খেলেন ৫৫ রানের ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...