| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কোহলিকে প্রায় টপকে গেছেন বাবরঃ বিশপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ২২:২৭:৩০
কোহলিকে প্রায় টপকে গেছেন বাবরঃ বিশপ

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন পাকিস্তানের অধিনায়ক। অভিষেকের পর থেকে ব্যাট হাতে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। কদিন আগেও অধিনায়ক হিসেবে দ্রুত এক হাজার রান করায় কোহলিকে পেছনে ফেলেছেন বাবর। তবে বাবর যখন ক্যারিয়ার শুরু করেন তখন বিশ্ব সেরা ব্যাটারদের একজন হয়ে উঠেছেন কোহলি।

যদিও সর্বশেষ তিন বছরে বাবরের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেননি ভারতের সাবেক অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ তিন বছরে ১ হাজার ৫৪০ রান করেছেন বাবর। যেখানে ৬ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে আটটি সেঞ্চুরি। এদিকে একই সময়ে কোহলি রান করেছেন ১ হাজার ২৯১।

১৩ হাফ সেঞ্চুরির বিপরীতে সেঞ্চুরি মাত্র দুটি। এদিকে ওয়ানডেতে ১৭ সেঞ্চুরিতে বাবরের রান ৪ হাজার ৪৪২ আর ৪৩ সেঞ্চুরিতে কোহলির রান ১২ হাজার ছাড়িয়ে। তবে গড়ের দিকে থেকে কোহলির চেয়ে এগিয়ে বাবর। যেখানে পাকিস্তানের অধিনায়কের ব্যাটিং গড় ৫৯.২২, সেখানে কোহলির গড় ৫৮.০৭।

বাবর ও কোহলির তুলনা করতে গিয়ে ক্রিকউইকের সঙ্গে আলাপচারিতায় বিশপ বলেন, ‘‘বাবর আজম কিংবদন্তি হওয়ার পথে। অন্তত সাদা বলে ৫০ ওভারের ক্রিকেটে কথাটা পরিষ্কার করে বলাই যায় ‘কিংবদন্তি হওয়ার পথে।’

‘গ্রেট—শব্দটা আমি হালকাভাবে ব্যবহার করি না। এটার ব্যাপ্তি ও গভীরতা আরও বেশি। কিন্তু ওর গড় ষাট ছুঁই ছুঁই, সঙ্গে শতক ১৭টি। সে তার পাশের প্রতিবেশী কোহলিকে প্রায় টপকেই গেছে। বলা যায়, ৫০ ওভারে সে কাঙ্ক্ষিত ব্যাটসম্যান হয়ে ওঠার পথে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...