| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এখনও বিশ্বকাপ জেতাতে অবদান রাখতে পারবো: মরগ্যান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১৪:৪৩:০৫
এখনও বিশ্বকাপ জেতাতে অবদান রাখতে পারবো: মরগ্যান

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা খেলার ফলে পিঠের ডান দিকে চোটে পড়েন মরগ্যান। পরে টি-টোয়েন্টি ব্লাস্টে কিছু ম্যাচ বাদ দিয়ে দিয়ে খেলার পরেও কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। তবু নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই খেলবেন মরগ্যান।

দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব করলেও, সাম্প্রতিক সময়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। কেননা গত ১৮ মাসে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একবার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলতে পেরেছেন মরগ্যান। ঘরোয়া টি-টোয়েন্টিতে সেটিও করতে পারেননি।

তবু নিজের জায়গা ধরে রাখার ব্যাপারে আশাবাদী মরগ্যান। তবে এখনই আগামী বছর ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভাবছেন না তিনি। বরং চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেই বেশি মনোযোগ ৩৫ বছর বয়সী ইংলিশ অধিনায়কের।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘(ওয়ানডে বিশ্বকাপের) এখনও অনেক বাকি। আমার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপটি শেষ করতে হবে। এটিতে নামার আগে আমি নিজেকে সেভাবে প্রস্তুত রাখবো। যাতে অবদান রাখতে পারি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি কি মাঠ ও মাঠের বাইরে অবদান রাখছি? অধিনায়কত্ব শুরু থেকেই আমি সবার সঙ্গে সত্য বলে আসছি। এই মুহূর্তে আমার মনে হয় আমি অবদান রাখছি এবং আমার দৃঢ় বিশ্বাস, এখনও বিশ্বকাপ জেতাতে অবদান রাখতে পারবো আমি। এটিই আমার জন্য গুরুত্বপূর্ণ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...