বাংলাদেশ দলের সামনে এখন দুইটা অপশন খোলা জানালেন সাকিব
টাইগারদের বাজে এমন অবস্থায়ও অবশ্য হাল ছাড়তে রাজি নন টাইগার অধিনায়ক সাকিব। প্রথম দিনশেষে সতীর্থদের সামনে দুটি অপশন দিয়েছেন টাইগারদের নতুন এই টেস্ট অধিনায়ক। যেখানে একটা অপশন হিসেবে সহজে হেরে যাওয়ার পথ দেখিয়েছেন সাকিব। অন্য অপশন হিসেবে সতীর্থদের লড়াইয়ের পথে বেছে নিতে বলেছেন এই অলরাউন্ডার।
প্রথম দিনশেষে সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় দিনের পরিকল্পনা জানিয়ে সাকিব বলেন, ‘এখানে দলের সামনে দুইটা অপশন আছে। এক হচ্ছে খেলা ছেড়ে দিয়ে ওরা যত ইচ্ছা তত রান করলো। এরপর আমরা সেকেন্ড ইনিংসে ব্যাট করে খেলা শেষ হয়ে গেলো।
আরেকটা হচ্ছে, আমরা চেষ্টা করলাম; ওদের যদি একশো, দেড়শো বা দুইশোর ভেতরে অলআউট করতে পারি, ইভেন আড়াইশোর মধ্যে অলআউট করতে পারি, তখন আমাদের সেকেন্ড ইনিংস যদি ভালো ব্যাটিং করি; শেষ ইনিংসে এখানে কি হবে, আমরা তো জানি না। প্রতিদিনই নতুন একটা দিন। সে একটা সুযোগ আমাদের সামনে ছিল।’
ব্যাটাররা ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টের প্রথম দিন পার করলেও ফিল্ডিংয়ে নেমে নতুন উদ্যমে উইন্ডিজদের চ্যালেঞ্জ জানিয়ে খেলছে টাইগাররা। পেস বোলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। ব্যাটারদের ব্যর্থতায় কিছুটা আক্ষেপে থাকা অধিনায়ক সাকিব অবশ্য বোলারদের চেষ্টায় খুশি আছেন জানিয়ে আরও বলেন,
‘আমি খুবই খুশি যে, পুরা দলই খেলাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এবং চেষ্টা করেছে। আসলে যদি আমরা ভালো বোলিং করতে পারি, যার মাধ্যমে আমরা হয়ত ব্যাটসম্যানদের সাপোর্ট করতে পারবো। যে সাপোর্টটা আমরা ব্যাটসম্যানদের থেকে পাইনি।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
