| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

১৬ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন টপঅর্ডার ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১১:৩৪:৩২
১৬ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন টপঅর্ডার ব্যাটার

তিন ফরম্যাট মিলে আয়ারল্যান্ডের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ও দ্বিতীয় সর্বোচ্চ রান করা ক্রিকেটার হিসেবে বিদায় নিলেন পোর্টারফিল্ড। এছাড়া সবচেয়ে বেশি ম্যাচে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া অধিনায়কও তিনি।

২০০৮ সালে ট্রেন্ট জনস্টনের কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছিলেন পোর্টারফিল্ড। এরপর ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত ১৭২টি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি। ২০১৮ সালে আয়ারল্যান্ডের প্রথম টেস্টের দলনেতাও ছিলেন পোর্টারফিল্ড।

টি-টোয়েন্টি ও টেস্টে তেমন না হলেও, ওয়ানডেতে বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পোর্টারফিল্ড। ১৪৮ ম্যাচের ক্যারিয়ারে ১১ সেঞ্চুরিতে প্রায় সাড়ে ৪ হাজার রান করেছেন তিনি।

ওয়ানডেতে তার উল্লেখযোগ্য ইনিংসগুলোর মধ্যে রয়েছে ২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর ম্যাচে ৮৫, ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১২ ও ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান।

নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়েছেন পোর্টারফিল্ড। তবে স্যাবিনা পার্কে হওয়া সেই ম্যাচটি ঠিকই জিতেছিল আয়ারল্যান্ড। এই মাঠেই ২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারায় আইরিশরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...