| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আমার কাছে কোনো ব্যাখ্যা নেই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১১:৩০:৪১
আমার কাছে কোনো ব্যাখ্যা নেই

এই ম্যাচের ঠিক আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ছয়জন ব্যাটার আউট হন শূন্য রানে। যা ছিল বাংলাদেশের দ্বিতীয়বারের মতো ইনিংসে ছয় শূন্যের ঘটনা। সেটি টাটকা থাকতেই তৃতীয়বারের মতো ছয়জন আউট হলেন রানের খাতা খোলার আগেই।

এমন ব্যাটিংয়ের পর নিজ দলের পারফরম্যান্স ব্যাখ্যা করার কোনো সুযোগই দেখছেন না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। তবে হাসির ছলে একটি পুরোনো বার্তাই আবার নতুন করে দিয়েছেন সাকিব। তা হলো, পারফর্ম না করলে যে কারও পক্ষে দলে জায়গা ধরে রাখা কঠিন হয়ে যাবে।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘এই পারফরম্যান্সের কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না।’

তিনি আরও যোগ করেন, ‘সাধারণত যেটা হয়, কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন কেউ পারফর্ম করলো না, তাকে বাদ দিয়ে দেই। সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের। তুমি পারফর্ম করছো না, বাদ দিয়ে দিলাম।’

সাকিব আল হাসান ছাড়া রানের দেখা পেয়েছেন কেবল তামিম ইকবাল, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন। এর মধ্যে আবার তামিম ও লিটন ছাড়া বাকি দুজন আবার আউট হয়েছেন দশেরও আগে। টাইগার অধিনায়ক মনে করেন, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জতা ব্যাটারদেরই নিতে হবে।

সাকিবের ভাষ্য, ‘আসলে ব্যাটারদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দেবে না। আশা করি সেকেন্ড ইনিংসে এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন তারা এই ব্যর্থতা থেকে রিকভার করতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...