মোস্তাফিজের পর এবাদতের আঘাত, ৮ রানে এগিয়ে বাংলাদেশ
মোস্তাফিজ ধীরগতির ওপেনিং জুটি ভাঙার পর এবাদত হোসেনও পেয়েছেন উইকেটের দেখা। দুর্দান্ত এক ডেলিভারিতে রেইমন রেইফারকে (১১) ফিরিয়েছেন এবাদত। ডাইভ দিয়ে ক্যারিবীয় ব্যাটারের ক্যাচটি তালুবন্দি করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান। অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ৩৫ আর এনক্রূমাহ বোনার ৪ রানে অপরাজিত আছেন। ক্যারিবীয়রা পিছিয়ে ২৩ রানে।
ওপেনিংয়ে জন ক্যাম্পবেল আর ক্রেইগ ব্রেথওয়েট যেন পণ করে বসেছিলেন কোনো ধরনের ঝুঁকিই নেবেন না। রান উঠুক আর না উঠুক, উইকেটে পড়েই থাকবেন। ফলে প্রথম ১৫ ওভারে মাত্র রান উঠে ১৫। চা-বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বিরতির পর একটু রানের গতি বাড়লেও চড়াও হয়নি স্বাগতিকরা। ফলে ২৫ ওভার পর্যন্ত উইকেটও তুলে নিতে পারেনি বাংলাদেশ। অবশেষে ক্যাম্পবেল-ব্রেথওয়েটের ধীরগতির জুটিটি ভেঙেছেন মোস্তাফিজ।
২৬তম ওভারে মোস্তাফিজের যে বলে বোল্ড হয়েছেন ক্যাম্পবেল, সেটিও যে মারতে গেছেন এমন নয়। ডিফেন্ডই করেছিলেন ক্যারিবীয় ওপেনার, ইনসাইডেজ হয়ে বেল পড়ে যায়। ৭২ বলে ২৪ রান করে সাজঘরের পথ ধরেন ক্যাম্পবেল। ৪৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা।
পরের ওভারে আবারও উইকেট পেতে পারতেন মোস্তাফিজ। কিন্তু টানা দুই বলে রেইফার আর ব্রেথওয়েটের কঠিন ক্যাচ স্লিপে ডাইভ দিয়ে হাতে লাগালেও ধরতে পারেননি লিটন দাস।
বাংলাদেশকে জবাব দিতে নেমে শুরুটাই ধীরগতির ছিল ওয়েস্ট ইন্ডিজের। মোস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ জুটি গড়ে বোলিং শুরু করেন। দুই ওপেনার ক্যাম্পবেল আর ব্রেথওয়েট তাদের প্রথম ৫ ওভারে এক রানও নেননি। অর্থাৎ মেইডেন যায় প্রথম ৫ ওভার।
স্বাগতিকদের প্রথম রান আসে ৩২তম বলে। এরপরও খোলস ছেড়ে বের হননি ক্যারিবীয় দুই ওপেনার। মোস্তাফিজ তার প্রথম চার ওভারই নেন মেইডেন। ৫ ওভারে ৪ মেইডেনসহ ১ রান দেন মোস্তাফিজ। খালেদ ৫ ওভারে ৩ মেইডেনসহ দেন ৩ রান।
প্রথম ১০ ওভারে মাত্র ৮ রান নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ওভারে নেয় ১০। অবশেষে ১৪তম ওভারে এসে রান কিছুটা বাড়ে তাদের। মেহেদি হাসান মিরাজকে একটি বাউন্ডারি হাঁকান ব্রেথওয়েট। তবে এরপর ক্যারিবীয় দলপতি আবার খোলসে ঢুকে পড়েন।
এর আগে অধিনায়ক সাকিবের ক্যারিয়ারের ২৮তম হাফসেঞ্চুরির পরও ৩২.৫ ওভারে ১০৩ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
