| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘ডাক’ মেরে লজ্জার এক বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১০:৫২:৪২
‘ডাক’ মেরে লজ্জার এক বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ

অন্যদিনের মতো সেদিনও বরাবরই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। যে কারণে ২০২২ সালে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় চলতি টেস্টের প্রথম ইনিংসে একসঙ্গে ছয় ব্যাটার শূন্য রানে আউট হওয়ায় ২০২২ সালে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার ডাক-এর দেখা পেল বাংলাদেশ দল।

এই দিন বাংলাদেশের হয়ে শূন্য রানে আউট হয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত মমিনুল হক, নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান এবং খালেদ আহমেদ। চলতি বছর শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে বাংলাদেশ সবাইকে ছাড়িয়ে দৃষ্টিসীমার বাইরে।

৭ ম্যাচে ১১১ ইনিংসে বাংলাদেশের ডাক ৩০টি। সমান ম্যাচে ১২০ ইনিংসে ইংল্যান্ডের ডাক ১৩টি। এক ম্যাচ কম খেলে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ডাক যথাক্রমে ১৪ ও ১২টি। এছাড়া শ্রীলঙ্কার ১২, ভারতের ৮, পাকিস্তানের ৭, অস্ট্রেলিয়ার ৬ ও ওয়েস্ট ইন্ডিজের ৩ ডাক রয়েছে। বিব্রতকর এমন রেকর্ডে সবার উপরে বাংলাদেশ, এমনটা চায়নি কেউই।

রয়েছে আরো একটি বিরল রেকর্ড। চলতি বছরে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট তিন ব্যাটারও বাংলাদেশের। তারা যথাক্রমে খালেদ আহমেদ (৬ বার), মাহমুদুল হাসান জয় (৪ বার), মুমিনুল হক (৪ বার)। এই তিন জনের সবাই আজও অ্যান্টিগায় শূন্য রানে আউট হয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...