| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাঠে নেমেই নতুন রেকর্ড গড়লেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ২১:১৩:৩২
মাঠে নেমেই নতুন রেকর্ড গড়লেন তামিম

রানে পেছনে থাকা মুশফিকুর রহিম দারুণ ব্যাটিং করে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার টেস্ট রান করে ফেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে তামিম ছিলেন ১৯ রান দূরে।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই আজ (বৃহস্পতিবার) ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়েছেন তামিমও। ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচকে মিডউইকেটে ফ্লিক করে তিন রান নেন তামিম। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়ে ফেলেন মাইলফলক।

তবে ইনিংসের হিসেবে তামিমই এই তালিকায় দ্রুততম বাংলাদেশি। পাঁচ হাজার রান করতে ৬৮ টেস্টে ১২৯ লেগেছে তামিমের। অন্যদিকে মুশফিকের লাগে ৮১ ম্যাচে ১৪৯ ইনিংস।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে রান সংগ্রাহক তালিকায় সেরা পাঁচে মুশফিক-তামিমের পর আছেন সাকিব আল হাসান, মুমিনুল হক আর হাবিবুল বাশার। সাকিবের রান ৬২ টেস্টে ৪১১৩, মুমিনুলের ৫৪ টেস্টে ৩৫২৫ আর বাশারের ৫০ টেস্টে রান ৩০২৬।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...