| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ভক্তদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১৮:৫৫:৩৩
ভক্তদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি

যেটা নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় হচ্ছে নানা আলোচনা। যেখানে বিসিবি বলছে সম্প্রচার নিয়ে তাদের কিছুই করার নেই। অন্যদিকে টিভি চ্যানেল গুলি তারাও বলছে অন্য কথা। তবে সর্বশেষ খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলা সম্প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে।

বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের এবারের সিরিজের টিভি স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’। বেশ কয়েক বছর ধরেই টিএসএমের থেকেই স্বত্ব কিনে খেলা সম্প্রচার করে আসছিল বাংলাদেশের দুই বেসরকারি টিভি চ্যানেল জিটিভি এবং টি স্পোর্টস।

কিন্তু সম্প্রতি টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’-এর সঙ্গে ওই কনসোর্টিয়ামের এক বড় ধরনের ব্যবসায়িক দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে এ সিরিজের টিভি প্রচার স্বত্বটা টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের কেনা, তাই তাদের কাছ থেকে ফিড না নিলে বাংলাদেশের টিভিতে খেলা দেখানো সম্ভব নয়।

টিভি চ্যানেলের ব্যাপারে আশার কথা না জানা গেলেও, অনলাইনে খেলা দেখার ব্যবস্থা রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পুরো সিরিজটি লাইভ স্ট্রিম করার জন্য আইসিসিকে দিতে হবে মাত্র ২ ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকা।

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পুরো তিন সিরিজ সরাসরি দেখার পাস। সেজন্য দিতে হবে মাত্র ২ ডলার। এই অর্থ পরিশোধ করতে হবে ভিসা, আমেরিকান এক্সপ্রেস কিংবা মাস্টারকার্ড দিয়ে।

তবে বিসিবি চেষ্টা করছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিনামূল্যে খেলা দেখতে পারে। এরইমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে একটি আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেল কিংবা বিসিবির ইউটিউব চ্যানেলে খেলা দেখানোর সম্ভাবনা রয়েছে। তবে সেটি এখনো নিশ্চিত নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...