| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নতুন যে মাইলফলক থেকে ১৯ রান দূরে তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১৮:১৯:১৮
নতুন যে মাইলফলক থেকে ১৯ রান দূরে তামিম

ইতোমধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। গেল মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। ৮২ টেস্টে ৫২৩৫ রান আছে মুশির।

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের দৌঁড়ে ছিলেন মুশফিক ও তামিম। মুশফিকের প্রয়োজন ছিলো ৬৮ রান। আর তামিমের দরকার ছিলো ১৫২ রান। দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। আর ঐ সিরিজে তামিম করেন ১৩৩ রান। তাই অপেক্ষা দীর্ঘ হয় তামিমের।

২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন অবধি ৬৭ টেস্টের ১২৮ ইনিংসে ৩৯ দশমিক ৫৩ ব্যাটিং গড়ে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৮১ রান করেছেন তামিম। টেস্ট ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ ম্যাচের ২৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৮৫৩ রান করেন তামিম।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬১ টেস্টের ১১২ ইনিংসে ৪১১৩ রান আছে সাকিবের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...