| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

একটু পরেই যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১৭:১৮:৪১
একটু পরেই যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

সেক্ষেত্রে আগের টেস্ট ম্যাচের একাদশেও যে বড় সড় পরিবর্তন আসছে তাতে কোন সন্দেহ নেই। একনজরে দেখে নেওয়া যাক যেমন হতে পারে একাদশ।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড ছোট হয়ে ১৪ জনে নেমে এসেছে ইয়াসির আলি রাব্বি প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোটে পড়েছেন বলে। অথচ মুশফিকুর রহিম না থাকায় তার একাদশে জায়গা ছিল নিশ্চিত।

সাকিব একাদশ খোলাসা না করলেও উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী মাহমুদুল হাসান জয়। স্কোয়াডে নেই বিকল্প ওপেনারই। তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত ও চার নম্বরে সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক।

পাঁচ নম্বর স্লট মুশফিকের পাকাই ছিল, তিনি না থাকায় ইয়াসির পেতেন সেই সুযোগ। তবে ইয়াসিরও ছিটকে গেছেন তাই ব্যাটিং অর্ডারে খানিক উন্নতি হয়ে এই পজিশনে নামতে পারেন লিটন দাস। ছয় নম্বরে অধিনায়ক সাকিব।

লিটনকে উইকেট কিপিং না করিয়ে খানিক বিশ্রাম দেওয়ার ভাবনা টিম ম্যানেজমেন্টের। মূলত রাব্বির চোটে এই বাড়তি সুযোগ নেওয়া যাচ্ছে। সাত নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে নুরুল হাসান সোহানকে।

এর বাইরে ৩ পেসার ও সাকিবের সাথে আরেকজন স্পিনার নিয়ে নামার সম্ভাবনা বাংলাদেশের। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গাটা পাকাই। কম্বিনেশনের কারণে টানা ভালো খেলেও তাই বাদ বঞ্চিত হচ্ছেন বাঁহাতি অর্থোডক্স তাইজুল ইসলাম।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সবসময়ই রাজত্ব পেসারদের। বাংলাদেশের সম্ভাব্য তিন পেসার হল খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...