| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাঠে গড়াচ্ছে টি-টেন লিগ, দিনক্ষণ চূড়ান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১৪:৩২:৫১
মাঠে গড়াচ্ছে টি-টেন লিগ, দিনক্ষণ চূড়ান্ত

এ নিয়ে ষষ্ঠ বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে জনপ্রিয় এই আসর। বরাবরের মতোই আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি- ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বাংলা টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।

আবুধাবি ক্রিকেটের প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, 'আবুধাবি টি-টেনের বিগত কয়েকটি সংস্করণ প্রমাণ করেছে যে, দশ ওভারের ক্রিকেট বেশ লাভজনক আসর এবং এতে আন্তর্জাতিক দর্শকদের আকৃষ্ট করা হয়েছে।'

'গত বছর স্পন্সরশিপ মূল্য ২৭৯.৩ মিলিয়ন ডলার এবং লিগের অর্থনৈতিক প্রভাবের মূল্য এখন ৬২১.২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আবুধাবি টি-টেন জড়িত সকলের জন্য উল্লেখযোগ্য মুনাফা আনতে চলেছে'

গতবারের আবুধাবি প্রিমিয়ার লিগে করোনার প্রকোপের মাঝেই অনুষ্ঠিত হয়েছিল। পরিকল্পিত জৈব সুরক্ষা বলয়ের মাঝে খেলেছিলেন বিশ্বের সেরা ক্রিকেটাররা। এবারও জৈব বলয়ের মাঝে হতে পারে এই আসরটি।

সবকিছু ঠিকঠাক থাকলে এবারও জনপ্রিয় এই আসরে খেলতে দেখা যাবে ইয়ন মরগান, আন্দ্রে রাসেল, ওয়াহাব রিয়াজ, লিয়াম লিভিংস্টোন, ফাফ ডু প্লেসি এবং মঈন আলীদের। এবারও আসরের ফরম্যাট একই থাকবে। অর্থাৎ, লিগে দশটি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল প্লে-অফে খেলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...