| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার গোলরক্ষকের স্বপ্ন ‘সেরা হওয়ার’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৬ ১১:০৯:১০
কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার গোলরক্ষকের স্বপ্ন ‘সেরা হওয়ার’

আর্জেন্টিনার মার্টিনেজ গ্লাভস হাতে পরম নির্ভরতার প্রতীক হিসেবে এরই মধ্যে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। গতবছরের জুলাইয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে জেতা কোপা আমেরিকার সেরা গোলরক্ষক ছিলেন ২৯ বছর বয়সী এ তারকা।

এছাড়া চলতি বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ফাইনালিসিমায়ও গোলবারের নিচে দুর্দান্ত ছিলেন মার্টিনেজ। একবারের জন্যও নিজেদের জালে বল ঢুকতে দেননি তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের পর মার্টিনেজের স্বপ্ন, আসন্ন বিশ্বকাপের সেরা গোলরক্ষক হবেন তিনি।

এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, ‘আমি জাতীয় দলের হয়ে অনেক কিছু জিততে চাই। তাই আমাকে সবসময় বড় কিছুই ভাবতে হবে। বন্ধুদের সঙ্গে কফি খেতেও যাই না আমি। নিজের খেলার প্রতি আমি পুরোপুরি নিবেদিত। বিশ্বকাপের সেরা গোলরক্ষক হতে চাই আমি।’

ডি-স্পোর্টস রেডিওতে তিনি আরও বলেন, ‘কোপা আমেরিকার জন্য আমরা ৪৫-৫০ দিন একসঙ্গে ছিলাম। জাতীয় দলের সতীর্থরাই আমাদের পরিবার হয়ে যায়। যারা আমাদের গর্বের উৎস। জাতীয় দলের হয়ে খেলা জীবনের অন্যতম গর্বের বিষয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...