| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

চরম দু:সংবাদ : অভিভাবক হারালেন মেসি নেইমার এমবাপ্পেরা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৫ ২০:৫৩:২৮
চরম দু:সংবাদ : অভিভাবক হারালেন মেসি নেইমার এমবাপ্পেরা

মেসি নেইমারদের কোচ প্রথম পূর্ণ মৌসুমে লিগ ওয়ান জেতান যা কার অজানা নয়। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা পুনরুদ্ধার করে প্যারিসের ক্লাব। ইউরোপের পাঁচটি বড় লিগের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে তারা।

কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতেই বিদায়ের কারণে পচেত্তিনোকে রাখতে নারাজ পিএসজি। এ ব্যাপারে বোর্ডের সঙ্গে পারস্পরিক সমঝোতাও হয়ে গেছে দুই পক্ষে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্রের মাধ্যমে ইএসপিএন জানতে পেরেছে, আর্জেন্টাইন কোচ বরখাস্ত হচ্ছেন।

নিসের ক্রিস্টোফার গালটিয়ের তার উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে। এরই মধ্যে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে লিওনার্দোর জায়গায় চূড়ান্ত হয়েছেন লুইস কাম্পোস।

২০২১ সালে থমাস টুখেলের জায়গায় দায়িত্ব নেন পচেত্তিনো। মৌসুমের মাঝপথে ডাগআউটে এসে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তোলেন পিএসজিকে। ক্লাবটি কাতারি মালিকানাধীন হওয়ার পর দ্বিতীয় কোচ হিসেবে ইউরোপ সেরার মঞ্চের ওই পর্যায়ে দলকে তোলেন তিনি।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লিগ ওয়ানে ঘরের মাঠে অপরাজিত ছিল পচেত্তিনোর দল। জানা গেছে, আসন্ন মৌসুম শুরুর আগেই পচেত্তিনোকে চলে যেতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...