| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুমিনুল-সাকিবকে নিয়ে মুখ খুললেন মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৫ ১৭:০৪:২০
মুমিনুল-সাকিবকে নিয়ে মুখ খুললেন মাশরাফি

নিঃসন্দেহে অধিনায়ক হিসেবে মমিনুল হকের থেকে অনেক বেশি এগিয়ে সাকিব আল হাসান। তবে সম্প্রতি দলে কোচদের আচরণ নিয়ে মাঠের বাইরে হয়েছে নানা আলোচনা। বিভিন্ন খবরে জানা গিয়েছিল মাঠে নামার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অধিনায়কের থেকে কোচদের ভূমিকায় বেশি ছিল।

তবে সাকিবের বেলায় হয় সেটি হবে না বলে জানিয়েছেন জাতীয় দলে সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফুটবল মাঠে অধিনায়কের থেকে কোচের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। কিন্তু ক্রিকেটের মাঠে সেটিই ভিন্ন। সেখানে পৌঁছে তেমন কিছুই করার থাকেনা। মাঠের ভেতর অধিনায়ক যে সিদ্ধান্ত নেয় সেটি দলের চূড়ান্ত সিদ্ধান্ত।

ফুটবল মাঠে দল ব্যর্থ হলে ব্যর্থতার দায় কোচকে নিতে হয়। কিন্তু ক্রিকেট মাঠে ব্যর্থ হলে সেটি অধিনায়কের উপরে বেশি চাপ থাকে। এই জায়গায় ব্যর্থ হলে কোচরাও পাশে থাকে না। টিম ম্যানেজমেন্ট পাশে থাকে না। সেই পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে সাকিবের বিকল্প কেউ নেই।

তবে এই যুগের কোচরা নিজেদেরকে ফুটবল কোচ হিসেবে মনে করেন বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, “এই যুগের ক্রিকেটে কোচরা তো কেউ মরিনিও হতে চায়, কেউ চায় গার্দিওলা হতে। তারা নিজেদের ফুটবল কোচ ভাবে।

“কিন্তু ফুটবল কোচ-নির্ভর খেলা হলেও ক্রিকেট পুরোপুরিই অধিনায়ক-নির্ভর খেলা। অধিনায়ককে দল নির্বাচন, একাদশ গঠনে প্রাধান্য না দিলে তার কাছে জবাবদিহিও চাওয়া ঠিক নয়। আশা করি, সাকিবের ক্ষেত্রে সেটা হবে না, যেটা মুমিনুলের ক্ষেত্রে হয়েছে। অবশ্য কারও সে রকম ইচ্ছা হলেও সাকিবের ক্ষেত্রে হয়তো বলার সাহস পাবে না”।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...