| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জেনে নিন কাতার বিশ্বকাপে কে হবে কার মুখোমুখি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৫ ১৬:০৫:৩৩
জেনে নিন কাতার বিশ্বকাপে কে হবে কার মুখোমুখি

ইউরোপিয়ান প্লে-অফ থেকে কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে ওয়েলশ, এএফসি ও কনমেবল অঞ্চলের প্লে-অফ থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া এবং কনকাকাফ-ওশেনিয়া অঞ্চলের প্লে-অফে নিউজিল্যান্ডের স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে নাম লিখেছে কোস্টারিকা।

গত ৬ জুন ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফের ফাইনালে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে নাম লিখিয়েছে ওয়েলস। ১৪ জুন আন্তমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

বাকি ছিল আরেকটি দল। মঙ্গলবার রাতে ৩২তম দল হিসেবে কাতারের টিকিট পেয়েছে কোস্টারিকা। আন্তঃমহাদেশীয় প্লে-অফে তারা ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।

ওয়েলশ, অস্ট্রেলিয়া এবং কোস্টারিকাকে দিয়ে পূর্ণ হলো কাতার বিশ্বকাপের ৩২ দলের কোটা। যদিও প্রায় আড়াই মাস আগে ড্র অনুষ্ঠিত হয়ে গেছে, এখন শুধু এই তিনটি দল নির্ধারিত তিনটি গ্রুপে নিজেদের নামটি লিখে নেবে।

এবারের বিশ্বকাপ শুরু হবে চলতি বছরের ২১ নভেম্বর থেকে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...