| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষ মুহূর্তে টাইগার ভক্তদের সুখবর দিলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৫ ১৫:৫৮:০১
শেষ মুহূর্তে টাইগার ভক্তদের সুখবর দিলো বিসিবি

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের খুব বেশি কিছু করার নেই। দেশের বাইরে হওয়া সিরিজগুলোতে বিসিবির পক্ষ থেকে সম্প্রচারকারী নিয়োগ দেয়ারও কোনো সুযোগ নেই। ফলে বিসিবির অন্য সবার মতো আশায় আছে শেষ মুহূর্তে এই সমস্যার সমাধান হবে।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, 'শেষ মুহূর্ত বলতে আসলে খেলা শুরুর আগ পর্যন্ত যে আশা থাকে সেই আশায় আমরা সবাই বুক বেঁধে আছি। এটা তো প্রথমেই বলেছি যে ক্রিকেট বোর্ডের আসলে আনুষ্ঠানিকভাবে করার কিছু থাকে না। অ্যাওয়ে সিরিজ যেহেতু দুই পক্ষের সমঝোতা হতে হয়। আমরা এখনও আশায় আছি যে শেষ মুহূর্তে যদি হয়ে যায়। শেষ মুহূর্তে হলেও কিন্তু টিভিতে আসতে সময় লাগে না। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট।'

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের টিভি স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’। যদিও তারা এখনও কারো কাছে সম্প্রচার স্বত্ব ভাগ করে দেয়নি। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজটি সম্প্রচার নিয়ে ধোঁয়াশা শেষ হচ্ছে না। টিটু মনে করেন, বাংলাদেশের দর্শকদের চাহিদা বিবেচনা করে হলেও এই সমস্যার সমাধান করা উচিত।

তিনি বলেন, 'এটা আসলে টিভি চ্যানেল পরিচালনা করেন, যারা আছেন সেখানে তারা বলতে পারবেন ভালো, এটা তো আমি আসলে বলতে পারবো না। আমি যতটুকু জানি যে বাংলাদেশের জনগণ যেভাবে খেলা দেখতে আগ্রহী এটার জন্য তাদের স্পন্সর পেতে খুব বেশি কঠিন হবে না। ওইরকম যদি কিছু হয় তাহলে তারা হোমওয়ার্ক নিশ্চয় করে রেখেছে যে শেষ মুহূর্তে হলে তারা করতে পারবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...