| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

চরম দুঃসংবাদ, দেশে ফিরতে হচ্ছে আরও এক ক্রিকেটারের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৫ ১২:১৭:১৭
চরম দুঃসংবাদ, দেশে ফিরতে হচ্ছে আরও এক ক্রিকেটারের

তারা জেমিসনকে ৪-৬ সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর বা অক্টোবরে আবারও মাঠে দেখা যেতে পারে কিউই এই পেসারকে।

জেমিসনের ছিটকে যাওয়া প্রসঙ্গে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, 'সফর শেষের আগেই খেলোয়াড়দের ফিরতে দেখা সব সময়ই কষ্টের। কাইল লর্ডসে প্রথম টেস্টে বড় ভূমিকা রেখেছিল এবং আমি জানি দ্বিতীয় টেস্টে অবদান রাখতে না পারায় সে কতটা হতাশ। সে অবশ্যই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং নিশ্চিতভাবেই আমরা ফিট হয়ে তার ফিরে আসার অপেক্ষায় থাকবো বছরের শেষে। কারণ সে সময় অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।'

নটিংহ্যাম টেস্টের তৃতীয় দিন পিঠে তিক্ষ্ণ ব্যথা অনুভব করেন জেমিসন। এর তিনি মাঠের বাইরে চলে যান। এরপর নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয় এই টেস্টে তিনি আর বোলিং করতে পারবেন না।

অবশ্য পঞ্চম দিনের সকালে কিউইদের ১০ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন জেমিসন। যদিও ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই তিনি আউট হয়ে যান। তিনি স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।

এই ম্যাচে জিততে ইংল্যান্ডের সামনে নিউজিল্যান্ড লক্ষ্য ছুড়ে দিয়েছিল ২৯৯ রানের। সেই লক্ষ্য ৫০ ওভারেই পেরিয়ে গেছে স্বাগতিকরা। জেমিসনের অনুপস্থিতিতে কিউই বোলারদের ওপর চড়াও হয়েছিলেন জনি বেয়ারস্টো।

তার ৯২ বলে ১৩৬ রানের ঝড়ো ইনিংসে কিউইদের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ইংল্যান্ড। ৭০ বলে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন বেন স্টোকস। এদিকে জেমিসনের বিকল্প হিসেবে দলে ব্লাইয়ার টিকনারকে দলে নিয়েছে নিউজিল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...