| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৫ ১১:১১:৪৭
দক্ষিণ আফ্রিকাকে বিশাল ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়াল ভারত

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। প্রথম দশ ওভারে উদ্বোধনী জুটিতে ৯৭ রান তোলে দলটির দুই ওপেনার। ৩৫ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫৭ রান করে রুতুরাজ গায়কোয়াড় ফিরলে এই জুটি ভাঙে।

এরপরও তাণ্ডব তালিয়ে যান আরেক ওপেনার ইশান কিশান। ৩৫ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫৪ রান আসে তার ব্যাটে। এ ছাড়া শেষদিকে ২১ বলে চারটি চারে ৩১ রানে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

এ ছাড়া উল্লেখযোগ্য ইনিংস নেই ভারতীয় শিবিরে। উদ্বোধনী ব্যাটারদের কৃতিত্বে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৭৯ রান তোলে ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯ রান খরচায় দুই উইকেট নেন ডুয়ান প্রিটোরিয়াস।

জবাবে ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে আগের ম্যাচ জয়ের নায়ক হেনরিক ক্লাসেনের ব্যাটে। এ ছাড়া রিজা হ্যান্ডরিকস ২৩ ও ওয়েন পার্নেল অপরাজিত ২২ রান করেন।

ভারতের হয়ে এ দিন দ্যুতি ছড়িয়েছেন পেসার হার্শাল প্যাটেল এবং স্পিনার যুবেন্দ্র চাহাল। হার্শাল ২৫ রানের বিনিময়ে চারটি ও চাহাল ২০ রান খরচায় তিনটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত- ১৭৯/৫ (২০ ওভার) (রুতুরাজ ৫৭, ইশান ৫৪; প্রিটোরিয়াস ২/২৯)

দক্ষিণ আফ্রিকা- ১৩১/১০ (১৯.১ ওভার) (ক্লাসেন ২৯; হার্শাল ৪/২৫, চাহাল ৩/২০)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...