| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তে ব্যাটিং করে বোল্টের বিশ্বরেকর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১৭:৫৭:৩৩
শেষ মুহূর্তে ব্যাটিং করে বোল্টের বিশ্বরেকর্ড

ট্রেন্ট ব্রিজে ম্যাচের পঞ্চম দিন ১১ নম্বরে নেমে মুখোমুখি ষষ্ঠ বলে দুই রান নিয়ে রানের খাতা খুলেছেন বোল্ট। এরই সঙ্গে মুত্তিয়া মুরালিধনরকে ছাড়িয়ে ১১ নম্বরে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান তিনি। টেস্টে সবার শেষে নেমে ৯৮ ইনিংসে ৬২৩ রান করেছিলেন মুরালি। বোল্ট ৭৯ ইনিংসেই ছাড়িয়ে গেছেন মুরালিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনটি চারের মারে ১৬ রান করে ফেলেছেন বোল্ট। অর্থাৎ ১১ নম্বর ব্যাটিং পজিশনে তার রান বেড়ে হয়েছে ৬৩৯। প্রায় দশ বছরের ক্যারিয়ারে ৭৬ টেস্টের মধ্যে ৬৯ ম্যাচের ৭৯টি ইনিংসে ১১ নম্বরে ব্যাটিং করেছেন বোল্ট। যেখানে একটি ফিফটিসহ এই ৬৩৯ রান করেছেন তিনি।

সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে বোল্টের সংগ্রহ ৭৫৪ রান। ক্যারিয়ারসেরা ৫২ রানের ইনিংসটি তিনি ১১ নম্বরে নেমেই খেলেছেন। পুরো ক্যারিয়ারে আর কোনো ফিফটি নেই বোল্টের। ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে ১৬ রানে অপরাজিত থাকার সময় ১১ নম্বরে মুরালির সমান ৬২৩ রানে থামেন তিনি। আজ দুই রান নিয়েই সেটি ছাড়িয়ে গেলেন এ বাঁহাতি পেসার।

অবশ্য মুরালিকে ছাড়ালেও স্বস্তিতে থাকার সুযোগ নেই বোল্টের। কেননা এ তালিকার তিন নম্বরেই রয়েছে ইংল্যান্ডের তারকা পেসার জিমি অ্যান্ডারসনের নাম। তিনি ১১ নম্বরে নেমে করেছেন ৬১৮ রান। তাই এ লড়াইয়ে আগামী কয়েকদিন বোল্ট-অ্যান্ডারসনের মধ্যে দেখা যেতে পারে অন্যরকম প্রতিযোগিতা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...