| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

১০-০ গোলের ইতিহাসগড়া জয় পেয়েছে নাইজেরিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১৭:১৪:৩৯
১০-০ গোলের ইতিহাসগড়া জয় পেয়েছে নাইজেরিয়া

সোমবার সাও তোমে ও প্রিন্সিপের মাঠে খেলতে গিয়ে ১০-০ গোলের ইতিহাসগড়া জয় পেয়েছে নাইজেরিয়া। আফ্রিকান নেশন্স কাপের বাছাইয়ে এতোদিন ধরে সর্বোচ্চ ৮ গোলের ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ঘানা, কেনিয়া ও লিবিয়ার।

এছাড়া নিজেদের ফুটবল ইতিহাসেও সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছেন নাইজেরিয়ানরা। ১৯৫৯ সালের নভেম্বরে বেনিনের (তখন নাম ছিল দাহোমে) বিপক্ষে ১০-১ গোলে জিতেছিল ঈগলরা।

এবার সেই রেকর্ড ভাঙার ম্যাচে প্রথমার্ধে তিন গোল করেছে নাইজেরিয়া। পরে দ্বিতীয়ার্ধে তারা প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েছে আরও সাতবার। ম্যাচে একাই সাত গোল করেছেন নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেন।

ম্যাচের নয় মিনিটের মাথায় ওসিমেনের গোলেই লিড নেয় নাইজেরিয়া। পরে ৪৮, ৬৫ ও ৮৪ মিনিটে আরও তিন গোল করেন তিনি। এছাড়া জোড়া গোল করেছেন টেরেম মোফি (৪৩ ও ৬০ মিনিটে)।

বাকি চার গোলে স্কোরশিটে নাম তুলেছেন মোসেস সিমন (২৮), ওগেনেকারো এতেবো (৫৫), আদেমোলা লুকম্যান (৬৩) ও এমানুয়েল দেনিস (৯২)।

দশ গোলের এই জয়ের পর এ গ্রুপে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নাইজেরিয়া। দুই ম্যাচে ১৪ গোল হজম করা সাও তোমে প্রিন্সিপে রয়েছে সবার নিচে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...