| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

তারকা পেসারের ছয় বছরের কারাদণ্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১৬:২২:৫৬
তারকা পেসারের ছয় বছরের কারাদণ্ড

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে ছয়জন খেলোয়াড়কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তন্মধ্যে অন্যতম ছিলেন এই পুমেলেলা মাৎশিকে। তখন তাকে সবধরনের ক্রিকেট থেকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছিল প্রোটিয়া বোর্ড।

গোলাম বদির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই ঘটনায় কারাদণ্ড পেলেন মাৎশিকে। ২০০০ সালে হানসি ক্রুনিয়ের ফিক্সিং কাণ্ডের পর ২০০৪ সালে এ বিষয়ক আইন তৈরি করে দক্ষিণ আফ্রিকা। সেই আইনে দীর্ঘদিন মামলা লড়ার পর শুক্রবার ছয় বছর (পাঁচ বছর স্থগিত) কারাদণ্ড পান মাৎশিকে।

তাকে চারটি অপরাধে দোষী সাব্যস্ত করেছে আদালাত। যেগুলো হলো- ২০১৫ সালের র‍্যাম স্ল্যামে টাকা নিয়ে এক বা একাধিক ম্যাচ পাতানো; খেলাটির ওপর দাগ লাগানোর মতো অর্থের আদানপ্রদান; বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটের কাছে অর্থ লেনদেনের যথাযথ হিসেব দিতে ব্যর্থ হওয়া এবং ফিক্সিংয়ের প্রস্তাবের বিস্তারিত তথ্য না দেওয়া।

বোদি-মাৎশিকে ছাড়া ২০১৬ সালে নিষেধাজ্ঞা পাওয়া অন্য ক্রিকেটাররা হলেন থামি সোলেকিলে, জিন সাইমস, এথি বালাতি ও আলভিরো পিটারসেন। ২০১৯ সালে দুর্নীতির আটটি অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল গোলাম বদির। বাকিরা দুই থেকে ১২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

উল্লেখ্য, কখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি মাৎশিকের। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৭৭টি প্রথম শ্রেণি, ৫৭টি লিস্ট 'এ' ও ২৪টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এ পেসার। সবমিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ১৫৮ ম্যাচে মাৎশিকের উইকেটসংখ্যা ২৫০টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...