দুই বিশ্বকাপ জেতাতে চান বাবর আজম
নিজের করে নিয়েছেন তিনি। বাবরের ব্যাটে চড়ে পাকিস্তান জিতে চলেছে একের পর এক সিরিজ। তবে পাকিস্তানের অধিনায়কের চোখ বৈশ্বিক শিরোপাতে।
আগামী দেড় বছরে মাঠে গড়াবে দুটি বিশ্বকাপ। চলতি বছর অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। যে দুটি বিশ্বকাপই পাকিস্তানকে জেতাতে চান বাবর। পরবর্তী বিশ্বকাপ দুটি জিততে পারলেই কেবল নিজের রানগুলো মূল্যবান হবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক।
এ প্রসঙ্গে বাবর বলেন, ‘কোনো সংশয় নেই, নিজের ফর্ম আমি উপভোগ করছি। তবে এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হলো আগামী দেড় বছরে পাকিস্তানের হয়ে দুটি বিশ্বকাপ জয়। যদি তা পারি, তাহলে বলব যে আমার রানগুলো সত্যিই মূল্যবান।’
১২ বছরের সময় লাহোরে বল বয়ের কাজ করতেন বাবর। তবে পাকিস্তানের অধিনায়কের ক্রিকেটের প্রতি নেশা ছিল স্কুল থেকেই। সেই সময় থেকেই পাকিস্তানের হয়ে খেলা এবং সব শিরোপা জেতার লক্ষ্য ছিল বাবরের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই সুযোগও তৈরি হয়েছিল।
যদিও সেটা করতে পারেনি বাবরের দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মেও ছিলেন বাবর। ৬ ম্যাচে করেছিলেন ৩০৩ রান। যেখানে চারটি পঞ্চাশ পেরোনো ইনিংস ছিল।
বিশ্বের সেরা ব্যাটার হওয়া এবং পাকিস্তানকে শিরোপা জেতাতে সহায়তা করা নিয়ে বাবর বলেন, ‘স্কুলের দিনগুলোয় যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং এমনভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া, যেন তা আমার দেশকে সব শিরোপা জয়ে সহায়তা করে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
