| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কৌশাল কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় পুরান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১৪:৩৭:৩৮
পাকিস্তানের কৌশাল কাজে লাগিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় পুরান

টাইগারদের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। ইতোমধ্যেই তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ।

১৬ জুন শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। সেখানে থাকছেন না পুরান। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ তাঁর নেতৃত্বেই খেলবে স্বাগতিকরা।

বাংলাদেশ সিরিজ প্রসঙ্গে পুরান বলেন, 'শেষ দুটি ম্যাচ আমাদের জন্য কিছুটা হতাশার। তবে আমরা দল হিসেবে মন্দ করিনি। আমরা পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছি। আর কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। আমরা এই সিরিজটির দিকে চেয়ে আছি।'

'আশা করি, পাকিস্তানের বিপক্ষে সিরিজে অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে। উইকেট নিতে হবে, রান করতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। টেস্ট দলকে আমি শুভকামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে আবারও সিরিজ জয়ের অপেক্ষায় আছি আমি।'

কাইরন পোলার্ড নেতৃত্ব ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দায়িত্ব বর্তায় পুরানের কাঁধে। নেতৃত্ব পাওয়ার পর নেদারল্যান্ডসকে ওয়ানডেতে ৩-০ তে হারালেও পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে হারে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...