| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাবেক ক্রিকেটার-আম্পায়ারদের বিশাল সুখবর দিল ভারত ক্রিকেট বোর্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১২:৪৯:১৪
সাবেক ক্রিকেটার-আম্পায়ারদের বিশাল সুখবর দিল ভারত ক্রিকেট বোর্ড

ভারতের সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটারদের পেনশনে আগে যারা পেতেন মাসে ১৫ হাজার রুপি, তারা এখন পাবেন ৩০ হাজার রুপি করে। যারা আগে পেতেন ৩৭ হাজার ৫০০ রুপি, তারা এখন পাবেন ৬০ হাজার ও আগে যাদের পেনশন ছিল ৫০ হাজার রুপি, তাদের এখন দেওয়া হবে ৭০ হাজার রুপি করে।

নারী ক্রিকেটারদের মধ্যে যারা আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন, তারা আগে পেতেন ৩০ হাজার রুপি। নতুন কাঠামোতে তাদেরকে মাসে দেওয়া হবে ৫২ হাজার ৫০০ রুপি। এছাড়া ২০০৩ সালের আগে অবসর নেওয়া প্রথম শ্রেণির নারী ক্রিকেটাররা ২২ হাজার ৫০০ রুপির বদলে এখন পাবেন ৪৫ হাজার রুপি।

এই ঘোষণা দিয়ে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, ‘সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। প্রায় ৯০০ জন ব্যক্তিত্ব এর সুবিধা পাবেন। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রায় ১০০ শতাংশ বাড়তি পেনশন পাবেন।’

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সাবেক ক্রিকেটার, আম্পায়াররা যেনো আর্থিক দিক থেকে ভালো থাকে, সে বিষয়ে খেয়াল রাখা অতীব জরুরি। তারাই আমাদের লাইফলাইন এবং বোর্ড হিসেবে তাদের খেলোয়াড়ি জীবনের পর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।’

এছাড়া ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমাল বলেছেন, ‘বিসিসিআই এখন যে অবস্থানে আছে, এর পেছনে সাবেক ক্রিকেটার ও আম্পায়ারদের ভূমিকা অনেক বেশি। তাদের মাসিক পেনশন বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। এটি তাদের ভালো থাকতে সহায়তা করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...