| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সিরিজ নিশ্চিত করতে ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১২:৩১:৪৮
সিরিজ নিশ্চিত করতে ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারানোর পর, দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় টি-২০’তে ৪ উইকেটে জিতে যায়। কটকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আহামরি কিছুই করতে পারেনি ভারত। প্রথমে ব্যাট করে তারা ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

শ্রেয়াস আইয়ার ৪০ রান করেন। এছাড় ইশান কিষাণ ও দীনেশ কার্তিক যথাক্রমে ৩৪ ও ৩০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে, প্রোটিয়ারা ১০ বল বাকি রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রানটি তুলে নেয়। ম্যাচের সেরা হেনরিখ ক্লাসেন সেই ম্যাচে ৮১ রান করেন। চলের অধিনায়ক বাভুমা ৩৫ রান করে যান। ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন।

বিশাখাপত্তনমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট বরাবরই বোলিং সহায়ক। এই উইকেটে দুই দলের বোলারদের দুর্দান্ত পারফরমেন্স দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। ঘাস থাকার কারণে পেসারদের জন্য এই উইকেটে কিছুটা সুবিধা থাকবে। স্পিনাররাও এই পিচ থেকে সাহায্য পান। মঙ্গলবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময়ে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে। সেই সঙ্গে আদ্রতা থাকবে ৮০ শতাংশ। খেলা চলাকালীন ১৩ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চলতে পারে। ম্যাচের সময় শিশির পড়ার কোন সম্ভবনাই নেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতের বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই তালিকার মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের মতো অভিজ্ঞরা রয়েছেন। সেই সুযোগ নিয়ে প্রথম দুটি ম্যাচেই তরুণ ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে প্রোটিয়া ব্রিগেড। ব্যাট কিংবা বল, দুই বিভাগেই ঋষভ পন্থের দলকে টেক্কা দিয়ে গিয়েছে তেম্বা বাভুমা’রা। এবার মঙ্গলবার, সিরিজের তৃতীয় ম্যাচটিতে ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা দল সিরিজ জিতে নিতে পারে কিনা, এখন সেটাই হল দেখার বিষয়।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য সেরা একাদশ

রিজা হেন্ড্রিক্স, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...