| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আজ-ই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখ নিন সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১২:২৪:৫৬
আজ-ই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখ নিন সময়

আগের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াকু ফুটবল খেলে বাংলাদেশ ২-১ গোলে হেরেছে। তার আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে বাহরাইনের বিপক্ষে। শেষ ম্যাচটায় কি করবে বাংলাদেশ?

আন্তর্জাতিক ফুটবলে নিকট অতীতে বাংলাদেশ সেরা ম্যাচটি খেলেছে তুর্কমেনিস্তানের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ ড্র করতে পারতো। ভাগ্য বেশি সহায় থাকলে জিতলেও অবাক হওয়ার ছিল না। কিন্তু ফুটবল কখনো কখনো আপনাকে দুহাত ভরে দেবে, কখনো বঞ্চিত করবে। ওই দিন আসলে বাংলাদেশের বঞ্চিত হওয়ার দিনই ছিল। নাহলে এত সুন্দর ফুটবল খেলেও হেরে যাবে কেন?

তিন ম্যাচের দুটি হেরে যাওয়ার পর আক্ষরিক অর্থে বাংলাদেশের আর কোন সুযোগ নেই। গাণিতিক হিসেব যে সম্ভাবনা আছে সেটা পূরণ হওয়া কঠিন। তাই বাংলদেশ দল চাইবে অনন্ত একটি জয় বা একটি পয়েন্ট নিয়ে ফিরতে। সে লক্ষ্যটা পূরণ হবে কি?

আমরা যদি দুই দলের শক্তির পার্থক্য দেখি তাহলে পরিষ্কার ফেবারিট হয়েই মাঠে নামবে স্বাগতিকরা। শক্তির মাপকাঠি যদি ফিফা র‌্যাংকিং হয় তাহলে বাংলাদেশের চেয়ে ৩৪ ধাপ এগিয়ে মালয়েশিয়া। এই পার্থক্যটা বলে দিচ্ছে বাংলাদেশ যদি একটি পয়েন্টও অর্জন করতে পারে সেটা হবে বিশাল কৃতিত্বের।

আগের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশের সামনে অনেকটাই অপরিচিত হলেও মালয়েশিয়া তা নয়। এর আগে ৯ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ৬ ম্যাচই জিতেছে মালয়েশিয়া। বাংলাদেশের একটি ম্যাচ জয় আছে মালয়েশিয়ার বিপক্ষে।

১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে ২-১ গোলের জয় ছিল একমাত্র পুরো পয়েন্ট পাওয়ার। দুই ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচ ছিল ২০১৫ সালের আগস্টে ফিফা ফ্রেন্ডলিতে। ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...